,

‘একটাই দু:খ তাঁদের, আমি কেন মরলাম না’

news-image

স্টাফ রিপোর্টার।। বিএনপি-জামায়াতের রাজনীতির সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁরা শুধু রক্ত নিতে জানে। তাঁদের দু:খ একটাই, আমি কেন মরলাম না। ১৯৮১ সালে দেশে ফেরার পর বারবার আমার ওপর হামলা হয়েছে। আমাকে হত্যার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আওয়ামী লীগের অগনিত নেতাকর্মী আমাকে বাঁচাতে গিয়ে জীবন দিয়েছেন। আল্লাহর রহমতে আজও আমি বেঁচে আছি। সেটাই তাদের দু:খ। একুশ আগস্ট গ্রেনেড হামলার পর তাঁরা বারবার খবর নিয়েছে আমি মারা গেছি কি-না।

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ অর্পন শেষে এক আলোচনা সভায় আজ মঙ্গলবার সকালে তিনি এসব কথা বলেন।

পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতার হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, সেদিন আমার বাবা-মা-ভাই-ভাবী-স্বজনদের হত্যা করা হয়েছে। সেই হত্যার বিচার তো তাঁরা করেনি ‍উল্টো খুনিদের পুরস্কৃত করেছে। একইভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদেরও নানাভাবে পুরস্কৃত করে বাহবা দেওয়া হয়েছে। গ্রেনেড হামলার পর বারবার খবর নিয়েছে আমি বেঁচে আছি কি-না।

প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্টের মতো ২১ আগস্ট গ্রেনেড হামলায়ও জিয়া পরিবার জড়িত। ওই হামলার পর তৎকালীয় প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে উপহাস করেছিলেন। সেই সরকার সংসদে দাঁড়িয়ে বলেছিল আমি নাকি গ্রেনেড ভেনিটি ব্যাগে করে নিয়ে গিয়েছিলাম।

প্রধানমন্ত্রী বলেন, পচাত্তরের পর দেশে ১৯ বার ক্যু হয়েছে। বাংলাদেশ একটি রক্তাক্ত জনপদে পরিণত হয়। এর উপর আবার সন্ত্রাস-জঙ্গিবাদ তো আছেই। আওয়ামী লীগ ক্ষমতায় এসে জঙ্গি সন্ত্রাস বন্ধ করেছি। এসবের মধ্য দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষে কাজ করছি।

অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য, সম্পাদক মন্ডলীর সদস্যসহ অনেকে উপস্থিত। ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত ২০০৪ সালের ২১ আগস্ট জোট সরকারের আমলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন আওয়ামী লীগ নেতাকর্মী নিহত হন। নারকীয় ওই হামলায় আহত হন আরও কয়েকজন। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেনেডের স্পিল্টারে শ্রবণশক্তি হারান। সেদিন তাকে বাঁচাতে মানববর্ম গড়ে তোলো তৎকালীন ঢাকার মেয়র হানিফসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর