,

সৌদি আরবে হজে ৫২ জন বাংলাদেশির মৃত্যু

news-image

নিউজ ডেস্ক: হজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে ৫২ জনের মৃত্যু হয়েছে। সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনার ওয়েবসাইটে বাংলাদেশিদের মৃত্যুর এই সংখ্যা জানানো হয়।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করার জন্য সৌদি আরব গিয়েছেন। এদের মধ্যে সরকারিভাবে ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গমন করেছেন ১ লাখ ২০ হাজার হজযাত্রী।

হজ বুলেটিন অনুসারে, বিভিন্ন কারণে মৃত্যু হওয়া ৫২ জনের মধ্যে ৪৩ জন পুরুষ ও ৯ জন নারী। এদের মধ্যে মক্কায় মারা গেছেন ৪৩ জন, মদিনায় ৬ জন, জেদ্দাতে ২ জন এবং মিনায় একজন।

বুধবার ঈদুল আজহার নামাজ শেষে হাজিরা জামারাতে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির পর পুরুষরা মাথা মুণ্ডন করে ইহরাম ত্যাগ করবেন। এরপর পবিত্র কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা। সূত্র: বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর