,

সব ভিড় যেন রেলস্টেশনে

news-image

নিউজ ডেস্ক: বুধবার ঈদ। তাই আজ মঙ্গলবার যেভাবেই হোক বাড়ি যেতে হবে। ট্রেনের মধ্যে না হোক ছাদে হলেও ঝুঁকি নিয়ে বাড়ি যাওয়া চাই। ট্রেনের ভিতরতো দূরের কথা ছাদেও ঠাঁই নেই। কমলাপুর থেকেই বেশিরভাগ ট্রেনের ছাদ ভর্তি। তারপরেও ছাদে সামান্য জায়গা থাকলেই বিমানবন্দর স্টেশনে পুরোপুরি ভর্তি হয়ে যাচ্ছে।

মঙ্গলবার সকালে বিমানবন্দর রেলস্টেশনে দেখা যায়, কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসছে ট্রেন। থামছে বিমানবন্দর স্টেশনে। যে কোনো ট্রেন থামতেই যে যেভাবে পারছেন, উঠছেন ট্রেনে। যারা আগেভাগেই টিকিট কেটে রেখেছেন তাদের অনেকেই ট্রেনে উঠতে হিমশিম খাচ্ছেন। আর যারা টিকিট কাটেননি, উঠে পড়ছেন ছাদে।

বিমানবন্দর রেল স্টেশনে রয়েছেন আইনশৃঙ্খলা বহিনীর সদস্যরা। রয়েছেন স্টেশনের লোকজনও। তবে তারা যাত্রীদের সামাল দিতে পারছেন না।

রেলের সঙ্গে নগরীর বাস টার্মিনালগুলোতে ভিড় চোখে পড়ার মতো। ভোর থেকেই সড়ক পথে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর