,

পানি নিয়ে যুদ্ধ বেধে যেতে পারে পাকিস্তানে

news-image

অনলাইন ডেস্ক: ২০২৫ সালের মধ্যে পাকিস্তানে দেখা দেবে খরা৷ পানির কষ্টে ভুগবেন পাকিস্তানিরা৷ জাতিসংঘের ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও পাকিস্তান কাউন্সিল অফ রিসার্চ ইন ওয়াটার রিসোর্সের রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য৷

সেই রিপোর্টে বলা হয়েছে, এখন থেকে পানি সংরক্ষণে উদ্যোগ না নিলে আগামীদিনে পানি নিয়ে যুদ্ধ বেধে যেতে পারে পাকিস্তানে৷ পাকিস্তানের কেউ সেই পানির কষ্ট থেকে ছাড় পাবেন না৷ দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পাকিস্তান ধীরে ধীরে পানি সংকটের দিকে এগুচ্ছে৷ তাই এখন থেকে ব্যবস্থা না নিলে ২০২৫ সালের মধ্যে পাকিস্তানে চাহিদার তুলনায় কমে যাবে জল সরবরাহ৷

পাকিস্তানের বর্তমান জনসংখ্যা ২০ কোটি ৩০ লক্ষ৷ কিন্তু আগামী সাত বছরের মধ্যে এই জনসংখ্যা আরও বেড়ে যাবে৷ পানিসংকটের কারণ হিসাবে জনসংখ্যা বৃদ্ধিকেও দায়ী করা হয়েছে৷ রিপোর্টে বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে পাকিস্তানের পানির চাহিদা বেড়ে হবে ২৭৪ এমএএফ৷ কিন্তু পানি সরবরাহ কমে দাঁড়াবে ১৯১ এমএএফে৷ মাঝে ঘাটতি ৮৩ এমএএফ৷

১৯৫০ সালের পর থেকে ধীরে ধীরে পাকিস্তানে পানিসরবরাহ কমেছে৷ ২০২৫ সালের মধ্যে খাদের কিনারায় গিয়ে দাঁড়াবে পাকিস্তান৷ এছাড়া পানির গুণমান নিয়ে দেখা দেবে প্রশ্ন৷ পাকিস্তান কাউন্সিল অফ রিসার্চ ইন ওয়াটার রিসোর্সের রিপোর্টে বলা হয়েছে, ২০১৫-১৬ সালে যত জায়গা থেকে পানির নমুনা সংগ্রহ করা হয়েছে তার ৭০ শতাংশ মানব ব্যবহারের অযোগ্য৷ এছাড়া মাটির নিচে পানিস্তর কমে যাওয়া, পানি সংরক্ষণে কোনও ব্যবস্থা না নেওয়া, পানি সম্পদের অপব্যবহার ইত্যাদি কারণে এই খরা পরিস্থিতির তৈরি হবে৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর