,

বাসের ধাক্কায় প্রাইভেটকার খাদে, নিহত ২

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার সকাল ৬ টার দিকে ঢাক-খুলনা মহাসড়কের উপজেলার গোপীনাথপুর উত্তপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রূপালী ব্যাংক ঢাকা সাউথ ডিভিশন মতিঝিল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস.এম আরাফাত হাসান প্রিন্স (৩৬)। অপরজন হলেন প্রিন্সের ফুফাতো ভাই আরকিটেক্ট ইঞ্জিনিয়ার খুলনা শহরের সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার শিমুল (৪০)। আহতের নাম- মেসকাতই জাহান ফেরদৌসী কেকা(৩০)। তিনি নিহত আরাফাতের স্ত্রী। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হযরত আলী জানান, পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে প্রিন্স নিজের প্রাইভেটকারে করে ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি গোপীনাথপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সেবা গ্রীন লাইনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকরটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রিন্স ও শিমুলের মারা যায়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ষ্টেশন অফিসার নূর মোহাম্মদ সিকদার জানান, ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা লাশ দুটি উদ্ধার করেছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষ হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর