,

ঈদে ভিন্ন স্বাদের খাসির লেগ রোস্ট

news-image

রেসিপি: ঈদে বাসায় নানা রকম মজার মজার রান্নার আয়োজন হয়ে থাকে। এর মধ্যে কোরবানির ঈদ এলেই বেড়ে যায় খাবারের আইটেমের সংখ্যা। আমাদের দেশে মূলত গরু ও খাসিই কোরবানি হয়ে থাকে বেশি। খাসির লেগ রোস্ট অনেকের কাছেই প্রিয়।

যদিও এটি বিয়ের অনুষ্ঠান বা অন্যকোনও বড় অনুষ্ঠানে করা হয়ে থাকে। তবে কোরবানির ঈদে রান্না করাই যায় মজাদার এ পদটি। তো, চলুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন খাসির লেগ রোস্ট।

উপকরণ: খাসির পেছনের রান একটি, টক দই এক কাপ, আদা, রসুন বাটা ২ টেবিল চামচ, জিরা বাটা এক চা চামচ, বাদাম বাটা এক টেবিল চামচ, এলাচ, দারচিনি, লং, কালো গোলমরিচগুঁড়া ১ চা চামচ করে, পেঁয়াজকুচা আধা কাপ, চিলি সস কোয়ার্টার কাপ, গুঁড়ামরিচ ২ চা চামচ, পেস্তাদানা বাটা ১ চা চামচ, ঘি ৩ টেবিল চামচ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালী: প্রথমে খাসির রানটি ভালো করে ধুয়ে নিন। খাসির রান, টক দই, আদা-রসুন বাটা, জিরা বাটা, গুঁড়া মসলা, সব ধরনের বাটা মসলা, পেঁয়াজ কুচি, তেল, লবণ ও পানি দিয়ে ২ থেকে আড়াইঘণ্টা কম জ্বালে সেদ্ধ করুন। মাঝে মাঝে রোস্টিং ফর্ক-কাটা চামচ দিয়ে কেচে দিন। যখন রানের মাংস নরম হয়ে আসবে তখন এটাকে তুলে একটি ডিশে রাখুন।

এবার গ্রেভিতে চিলি সস এবং ঘি দিয়ে জ্বাল দিয়ে ঘন করুন। ঘন গ্রেভি রানের উপর ঢেলে দিয়ে ওভেনে দিন অথবা ওভেন না থাকলে ঘন গ্রেভিতে রানটা ভালোভাবে জ্বাল দিয়ে কিছুক্ষণ অল্প আঁচে দমে রাখুন। পরিবেশনের আগে চুলা থেকে নামাবেন এবং গরম গরম পরিবেশন করবেন। মনে রাখবেন ঠাণ্ডা হলে শক্ত হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর