,

নওশাবাকে নিয়ে শবনমের মানবিক আবেদন

news-image

বিনোদন প্রতিবেদক: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় গুজব ছড়ানোর দায়ে গ্রেপ্তার অভিনেত্রী ও মডেল নওশাবা আহমেদের মুক্তির আবেদন জানিয়েছে শিল্পীসমাজ। শুধু এ সংগঠনই নয়, ভুল শিকার করায় নওশাবার পাশে এসে দাঁড়িয়েছেন শোবিজ জগতের অনেক তারকাই।

এদিকে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ নওশাবাকে জামিনে মুক্তি ও মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে ফেসবুকে বিবৃতি দিয়েছেন। এর মধ্যে নওশাবাকে নিয়ে মানবিক আবেদন জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আজ নিজের ফেসবুক পেইজে একটি পোষ্টের মাধ্যমে এ মানবিক আবেদন জানান ফারিয়া। গোনিউজের পাঠকদের জন্য শবনম ফারিয়ার সেই পোষ্টটি হুবহু তুলে ধরা হল:

একটি মানবিক আবেদন
কাজী নওশাবা আহমেদ গত ০৪.০৮.১৮ তারিখে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলন চলাকালীন সময়ে ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লাইভ ভিডিওটি শেয়ার করেন তা যে পুরোপুরি ভুল ছিলো তা ইতোমধ্যে নওশাবা স্বীকার করেছে এবং এই জন্য সে ভীষণ অনুতপ্ত।

সে বুঝতে পেরেছে তার ভিডিওর কারণে অনেক বড় কিছু হতে পারতো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাদার অফ হিউম্যানিটি, সংস্কৃতি বান্ধব জননেত্রী শেখ হাসিনা, আপনার কাছে বিনীত আবেদন, যেহেতু নওশাবা তার ভুলের জন্য অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী এবং তার বিগত জীবনে এমন কোনো কর্মকান্ড নেই যা রাস্ট্র, সমাজ ও মানবতা বিরোধী। বরং নানাবিধ সামাজিক, মানবিক কর্মকাণ্ডের সাথে সে জড়িত এটা আমরা সবাই জানি।

যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনেও নওশাবা বলিষ্ঠভাবে জড়িত ছিলো। দুদিন পরেই ঈদ, নওশাবার ছয় বছরের কন্যা সন্তান আছে, শারিরীক ভাবেও সে অসুস্থ । আমরা সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা বিশ্বাস করি সকল আইনি প্রক্রিয়া পার হয়ে নওশাবা তার স্বাভাবিক জীবনের ফিরে আসবে। অভিনয় শিল্পী সংঘ এর সকল সদস্য, অভিনয় শিল্পীদের পক্ষ থেকে আপনার কাছে বিনীত আবেদন, কাজী নওশাবা আহমেদকে বন্দিদশা থেকে মুক্ত করে মায়ের কোলে তার সন্তানকে ঈদ করার সুযোগ করে দিন। গোনিউজ২৪

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর