,

দুই ভাইয়ের ব্যাটিং তাণ্ডবে নাইট রাইডার্সের জয়

news-image

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) ১২তম ম্যাচে মুখোমুখি হয় ব্রাভোর ত্রিনবাগো নাইট রাইডার্স ও অ্যান্দ্রে রাসেলের জ্যামাইকা তালোয়াশ। এদিন প্রথমে ব্যাট করে পিলিপস-মিলারের ব্যাটে ভর করে তালোয়াশকে ১৮৩ রানের লক্ষ্য দেয় নাইট রাইডার্স। এমন লক্ষ্য তাড়া করতে নেমে বিপদে পরে ব্রাভোর দল। অবশেষে শেষ বলে নাটকীয়ভাবে জয় পায় নাইট রাইডার্স।

এদিন প্রথমে টস জিতে রাসেলকে ব্যাট করার আমন্ত্রণ জানান ব্রাভো। ডাকে সাড়া দিয়ে লুইস ইনিংসের গোড়াপত্তন করেন নিউজিল্যান্ড তারকা গ্লেন পিলিপসকে নিয়ে। শুরুতেই হতাশ করেন লুইস। ত্রিনবাগোর ছেলে খারি পিয়ের বলে লেগ বিফোরের ফাঁদে পরে বিদায় নেন লুইস। এরপর স্টিভেন টেইলর (৮) ও রোজ টেইলর (৭) করে বিদায় নেন।

এই দু’জনের বিদায় সুখের পরিবর্তে হতাশই করেছে তালোয়শকে। ওপেনার পিলিপসের সাথে ঝুটি বাধেন মিলার। খেলেন এক অতিমানবীয় ইনিংস। দু’জনের ব্যাটিং তাণ্ডবে প্রতিপক্ষের বোলারদের অক্সিজেন প্রায় বন্ধের পথে। পিলিপস ৫৫ বলে ৮০ রান করে ব্রাভোর বলে ক্যাচ দিয়ে ফিরেন। পিলিপসের পরে তালোয়াশের আরো তিন ব্যাটসম্যান বিদায় নেন। অবশ্য তারা ছিলেন আসা-যাওয়ার মাঝে বলার মতো রান পাননি। তবে এক প্রান্ত থেকে তাণ্ডব চালান মিলার। তিনি শেষ পর্যন্ত থেকে অপরাজিত ৩৪ বলে ৭২ রান করেন। আর তাতে ব্রাভোদের লক্ষ্য দাঁড়ায় ১৮৩।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনার হারিয়ে চরম বিপদে পরে নাইট রাইডার্স। কোন রান না করে প্রাভিলিয়নের পথ ধরেন ওপেনার সুনীল নারিন। ২ রান করে নারিনের পথেই হাটেন ক্রিস লিন। আর তাতে কালো মেঘ দেখা দেয় ব্রাভোদের আকাশে। তবে সব মেঘ সরিয়ে দলকে আলোর পথে নিয়ে আসেন মুনরো ও জুনয়ির ব্রাভো। মুনরো ৫১ বলে ৬৭ ও ড্যারেন ব্রাভো ৩৫ বলে ৫০ করে ফিরলে ফের বিপদে পরে নাইট রাইডার্স।

রাসেলদের মুখে হাসি। নিশ্চিত জিতে যাবে তালোয়াশ। কিন্তু সে হাসি আর বেশিক্ষণ থাকল না। এর পরই সিনিয়র ব্রাভোর তাণ্ডব। ১১ বলে ৩৬ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান কাপ্তান। ১৯ ওভার ও ৩ বলের সময় কাটা পড়েন ব্রাভো। তখন দলীয় স্কোর ১৭৭। জয়ের জন্য চাই ৬ রান। হাতে বল তিনটি। একপ্রান্তে ব্যাট হাতে জ্যাভন সেয়ারলেস। শ্বাসরুদ্ধকর পনরিস্থিতি। তবে শেষ হাসি নাইট রাইডার্সের। শেষ বলে জয় নিয়ে মাঠে ছাড়ে ব্রাভোর দল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর