,

সম্রাট আকবরের প্রিয় আকবর-ই-গোস্ত

news-image

কুরবানির ঈদ এলেই বেড়ে যায় খাবারের আইটেম। বাংলাদেশে মূলত গরু ও খাসিই কুরবানি হয়ে থাকে বেশি। আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে বিশেষ রেসিপির তালিকায় আজ থাকলো মোঘল সম্রাট আকবরের প্রিয় আকবর-ই-গোস্ত। ‘আইন-ই-আকবরি’তে আবুল ফজল লিখেছিলেন, একদিন আকবরের প্রধান বাবুর্চি নবাবকে নতুন কিছু খাওয়াবেন বলে নিজের মনমতো এই রান্নাটি করেছিলেন। একবার খেয়েই রান্নাটির প্রেমে পড়ে যান সম্রাট। আকবরের নামেই রান্নাটির নামকরণ হয় ‘আকবর-ই-গোস্ত’।

রান্নায় যা লাগবে
খাসির মাংস- ৫০০ গ্রাম, পেঁয়াজ ২টা কুচি কুচি করে কাটা, আদা বাটা- ২ চা চামচ, স্বাদমতো লবণ, লাল লঙ্কা গুঁড়া- ২ চা চামচ, ধনিয়ার গুঁড়া- ১ চা চামচ, পানি- ১ কাপ, হলুদ গুঁড়া- অর্ধেক চা চামচ, টমেটো- ২-৩টা কুচি কুচি করে কাটা, আদা কুচি- আধা চা চামচ, তেল- আধা কাপ, মসুর ডাল সিদ্ধ- আধা কাপ।

রান্না হবে যেভাবে
পানিতে পেঁয়াজ কুচি, আদা বাটা, লাল লঙ্কা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া মিশিয়ে নিন। তারপর এই মিশ্রনটিকে আর পানির সাথে মাংসের টুকরোগুলো দিয়ে ১৬-২০ মিনিট সেদ্ধ করুন। টমেটো কুচি আর আদা দিন। ৫ মিনিট পর তেল দিয়ে ৫-১০ মিনিট রান্না করুন। ঘন ঘন নাড়তে থাকুন। প্রয়োজন হলে ১-২ টেবিল চামচ পানি দিন যাতে নীচের দিকে ধরে না যায়। তেল ছাড়তে শুরু করলে ডাল সিদ্ধ মিশিয়ে আরও খানিকক্ষণ আঁচে রাখুন। মাংস সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন।
সূত্র: নিউজ ১৮

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর