,

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপারে রেকর্ড

news-image

টাঙ্গাইল প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ গেলো ২৪ ঘণ্টায় যানবাহন পারাপারের নতুন রেকর্ড করেছে।বঙ্গবন্ধু সেতু দিয়ে ঈদযাত্রায় সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের ৩২ হাজার চারশ’ ৩২টি যানবাহন পারাপার হওয়ায় এ রেকর্ডের সৃষ্টি হয়।

এদিকে ছোট-বড় বিপুল সংখ্যক গাড়ি পারাপার হওয়ায় প্রায় দুই কোটি ২৯ লাখ ৪৩ হাজার তিনশ’ ৯০ টাকার টোল আদায় করেছে কর্তৃপক্ষ।

এর আগে গত ঈদে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩০ হাজার পাঁচশ’ সাতটি যানবাহন পারাপার হয়।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় ছোট-বড় বিভিন্ন ধরনের ৩২ হাজার চারশ’ ৩২টি যানবাহন পারাপার হওয়ার মধ্য দিয়ে সেতু কর্তৃপক্ষ এ রেকর্ড অর্জন করেছে। যা গত ঈদের থেকে এক হাজার নয়শ’ ২৫টি গাড়ি বেশি যানবাহন পারাপার হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বর্তমানে সেতুর টোল আদায় করছে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর