,

দিক নির্দেশনা দিয়ে পদত্যাগ করলেন পিসিবি চেয়ারম্যান

news-image

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিয়েছেন ইমরান খান। এর দুইদিন পরই পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) থাকে পদত্যাগ করেছেন নাজাম শেঠি। দেশটির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির চেয়ারম্যান হিসেবে যোগ দিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক সভাপতি এহসান মানি।

পদত্যাগ পত্র জমা দেয়ার পর এক ভিডিও বার্তায় পিসিবির জন্য দিক নির্দেশনা দিয়েছেন শেঠি। এতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দেশে ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন তিনি।

ভিডিও বার্তায় ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের স্পন্সরগুলোর সঙ্গে চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেয়ার বিষয়টিও মনে করিয়ে দেন। পাশাপাশি করাচি স্টেডিয়ামের সংস্কার কাজের বিষয়েও গুরুত্ব দেয়ার বিষয়টি জানান।

নতুন প্রধানমন্ত্রী ও পিসিবির নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ক্রিকেট নিয়ে একটি ভিশন রয়েছে। তিনি একজন কিংবদন্তি ক্রিকেটার। তার ভিশনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি পদত্যাগ করছি।

এর আগে ২০১৩ এবং ২০১৪ সালে দুই দফা পিসিবির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন এই আমলা।
এদিকে নতুন চেয়ারম্যান এহসান মানি ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত আইসিসির প্রধান হিসেবে ছিলেন। আইসিসিতে পিসিবির প্রতিনিধি হিসেবে ১৯৮৯ থেকে ১৯৯৬ পর্যন্তও দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর