,

ইংলিশদের সামনে বিশাল লক্ষ্য দিল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক: ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের রান ৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৩ রান। ইংলিশদের হয়ে ১৩ রান করে ক্রিজে রয়েছেন কেইটন জেনিংস। ৯ রান করে অপরাজিত রয়েছেন অ্যালিস্টার কুক।

দ্বিতীয় ইনিংসে স্বাগতিক ব্যাটসম্যান ৯ ওভারে মোট তিন বোলারের ব্যবহার করেন বিরাট কোহলি। গত দুই টেস্টে দাপট দেখিয়ে জিতলেও, এই টেস্টে একেবারেই টিম ইন্ডিয়ার সামনে নিজেদের পারেনি জো রুটের দল।

প্রথম ইনিংসে বড় রানের লিড নেয়ার পর ইংল্যান্ডের সামনে তৃতীয় টেস্ট জয়ের জন্য ৫২১ রানের লক্ষ্য ছুড়ে দেয় টিম ইন্ডিয়া। হাতে আছে দুই দিন। এই ম্যাচে জয় পেতে হলে করতে হবে আরও ৪৯৮ রান। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫২ রান তোলে ভারত দল।

সফরকারীদের হয়ে দ্বিতীয় ইনিংসে অসাধারণ পারফর্ম করেন বিরাট কোহলি। অধিনায়ক একাই করেন ১০৩ রান। বিরাটকে যোগ্য সঙ্গ দেন চেতেশ্বর পূজারা। ৭২ রানে প্যাভিলিয়নে ফেরেন এই ডান-হাতি ব্যাটম্যান।

শেষ দিকে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। এই তিন ব্যাটসম্যান ছাড়াও রান পান শিখর ধাওয়ান (৪৪), লোকেশ রাহুল (৩৬)। প্রথম ইনিংসের মতো সফল না হলেও ২৯ রান করেন অজিঙ্কা রাহানে।

ইংল্যান্ডের হয়ে ২৭ ওভারে তিন উইকেট তুলে নেন আদিল রশীদ। দুটি উইকেট শিকার করেন বেন স্টোকস। একটি করে উইকে পেয়েছেন জেমস অ্যান্ডারসন এবং ক্রিস ওকস।

চাপে থাকলেও, কোনও ভাবেই পিছিয়ে রাখা যাবে না ইংল্যান্ডকে। লড়াইয়ে ফিরে আসার জন্য বেশ কয়েকজন অভিজ্ঞ ব্যাটম্যান রয়েছে দলে।

চলতি সিরিজে অ্যালিস্টার কুক রান না পেলেও, ইংল্যান্ডের অন্যতম বড় স্তম্ভ তিনি। টেস্টে ১২ হাজারের বেশি রানের মালিক তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর