,

ঈদ আনন্দে ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি

news-image

নিউজ ডেস্ক: শ্রাবনের ধারা শেষ হলেও রেশ রয়ে গেছে এখনো। ভাদ্রের শুরুতে তালপাকা গরম পড়লেও সাগরে লঘুচাপ সৃষ্টির কারণে তাপদাহ কেটে গিয়ে এখন দেশের আকাশ মেঘাচ্ছন্ন। ফলে ঝরছে বৃষ্টি।

দুদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঈদের দিন বুধবার দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরের লঘুচাপটি ইতিমধ্যে স্থলভাগে ওঠে এসেছে। ঈদের দিন এটি আরও হালকা হয়ে যাবে। তবে সারাদেশেই থাকবে বৃষ্টিপাত।

আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, দেশের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল অঞ্চলে বৃষ্টিপাত বেশি হবে। অন্যান্য স্থানে হালকা বৃষ্টিপাত হবে।

সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সোমবার তিন নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। এটা সাগরে বাতাসের কারণে দেওয়া হয়েছে। লঘুচাপ মঙ্গলবার পুরোপুরি স্থলভাগে এসে বাতাস কমে যাবে। তখন সংকেত রাখার প্রয়োজন হবে না। তাই বলে বৃষ্টিপাতের প্রবণতা কমবে না।

তিনি বলেন, ঈদের দিন রোদের চেয়ে আকাশ মেঘলা বেশি থাকবে। সারাদেশেই কম বেশি বৃষ্টিপাত হবে।

আবহাওয়ার খবরে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বুধবার অর্থাৎ ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা বৃদ্ধির লক্ষণ দেখা গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ জাতীয় আরও খবর

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ