,

‘আমাকে অনেকেই উৎসবকন্যা বলে ডাকে’

news-image

বিনোদন ডেস্ক।। সময়ের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। বুবলী মানে হিট ছবি। বুবলীর ছবি মানেই প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড়। ঈদসহ বাঙালির যেকোনো উৎসবে বুবলীর ছবি দর্শকদের মাঝে আলাদা আকর্ষণ সৃষ্টি করে।

এবারের ঈদেও রয়েছে বুবলীর সরব উপস্থিতি। মুক্তি পেতে যাচ্ছে বুবলী অভিনিত `ক্যাপ্টেন খান` ছবিটি। আর এতে এই সুদর্শনীর নায়ক যথারীতি সুপারস্টার শাকিব খান।

এ বিষয়ে এ লাস্যময়ী বলেন, গত তিন বছর পরপর ঈদে আমার ছবি মুক্তি পাচ্ছে। এটি সত্যি অনেক ভালোলাগার একটা ব্যাপার। ঈদে খুশিটা যেমন থাকে সেই সঙ্গে ছবি মুক্তির ব্যাপারটাও থাকে। সবকিছু মিলিয়ে বলবো অন্যরকম একটা ভালোলাগা কাজ করে। এ জন্য অনেকে উৎসবকন্যা নামও দিয়েছে।

গত ঈদে বুবলী অভিনিত দুটি ছবি মুক্তি পেয়েছিল। সেগুলো হচ্ছে-বরিশাইল্যা পোয়া ও নোয়াখাইল্যা মাইয়া এবং সুপারস্টার। ওই ছবি ছবিতেও বুবলীর নায়ক ছিলেন শাকিব খান। ছবি দুটি হিট হয়েছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর