,

পোপের চুমোয় আরোগ্য শিশুর ব্রেন টিউমার

news-image

আন্তর্জাতিক ডেস্ক: জন্মের কয়েক মাস পরই ব্রেন টিউমার ধরা পড়ে জিয়ান্না মাসসিয়ানতোনিও’র। চিকিৎসকরা বলেছিলেন, আর মাত্র কয়েক মাস বাঁচবে সে। কিন্তু চিকিৎসকদের সেই ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করে দিয়ে এখনও দিব্যি বেঁচে আছে জিয়ান্না। খবর মিররের।

কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন করলো জিয়ান্না। পরিবারের দাবি পোপ ফ্রান্সিস তার মাথায় চুমো দিয়েছে। তাই সেরে গেছে জিয়ান্নার ব্রেন টিউমার। ঘটনাটা ২০১৫ সালের। তখন জিয়ান্নার বয়স এক বছরের একটু বেশি। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার রাস্তা দিয়ে যাওয়ার সময় পোপ জিয়ান্নার মাথায় চুমো খান।

জিয়ান্নার যে ব্রেন টিউমার আছে সে বিষয়ে ৮১ বছর বয়সী এই ধর্মীয় নেতার কোনও ধারণাই ছিল না। কিন্তু পোপের গাড়ি যখন যাচ্ছিল তখন তার সামনে জিয়ান্নাকে ধরা হলে পোপ ফ্রান্সিস তাকে চুমো খান।

প্রায় তিন বছর পর জিয়ান্নার পরিবার এখন বলছে, তাকে কেমোথেরাপি দেয়ার পর ব্রেন টিউমারের অস্তিত্ব এখন আর নেই।

জিয়ান্নার হিস্টিওসাইটোসিস আছে বলে পরীক্ষা ধরা পড়ে। এটি একটি ব্লাড ডিসঅর্ডার। যখন রক্তে শ্বেতকণিকার পরিমাণ অতিমাত্রায় বেড়ে যায় তখন এটিকে হিস্টিওসাইটোসিস বলে। এই ডিসঅর্ডার থেকেই জিয়ান্নার মাথায় টিউমার তৈরি হয়।

জিয়ান্নার বয়স যখন চার মাস তখনই তার অপারেশন করা হয়। কিন্তু চিকিৎসকরা বলেছিলেন, নিজের প্রথম জন্মও পালন করতে পারবে না জিয়ান্না।

জিয়ান্নার বাবা-মা তার সুস্থ হয়ে ওঠার জন্য বিশ্বাস ও ফিলাডেলফিয়ার চিলড্রেন হাসপাতালে মেডিকদের কৃতিত্ব দিয়েছেন।

জিয়ান্নার মা কার্সটেন মাসসিয়ানতোনিও বলেন, সে খুব ভালো করছে। সে এই শরতে প্রিস্কুলে যোগ দেবে। এটা নিয়ে সে খুব উত্তেজিত আছে।

জিয়ান্নার বাবা জোয় মাসসিয়ানতোনিও বলেন, আমাদের সন্তানকে দৌড়াতে দেখে, সে যা করতে চাইছে তা করতে দেখে, খুব দারুণ লাগছে। মাসসিয়ানতোনিও পরিবার ফিলাডেলফিয়া চিলড্রেন হাসপাতালের ওপর এতোটাই খুশি হয়েছেন যে, তাদের ৫০ হাজার ডলার দান করেছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর