,

চমক নিয়ে হাজির আসিফ-আঁখি (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক: ঈদে নতুন চমক নিয়ে হাজির হলেন বাংলা গানের যুবরাজ-খ্যাত আসিফ আকবর ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর।

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে এই জুটির নতুন গান-ভিডিও ‘ওরে পাখি’। গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান এবং সুর-সঙ্গীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

সোমবার বিকেলে মিউজিক ভিডিওটি আরটিভি মিউজিক (ইউটিউব) চ্যানেলে প্রকাশ হয়েছে।

এ ব্যাপারে আসিফ আকবর বলেন, উৎসবে শ্রোতারা যে ধরনের গান শুনতে পছন্দ করেন, এটি ঠিক তেমনই একটি গান। ভিডিও নির্মাণ দারুণ হয়েছে। আমাকে ও আঁখি আলমগীরকে ভিন্ন আঙ্গিক ও লুকে দর্শকরা দেখতে পাবেন।

তিনি আরও বলেন, রোমান্টিক ধাঁচের গান ‘ওরে পাখি’। সুহৃদ সুফিয়ান গানের কথামালা সুন্দর করে সাজিয়েছেন। জুয়েল মোর্শেদের সঙ্গীত আয়োজনও অসাধারণ। সেই সঙ্গে বাড়তি পাওয়া হিসেবে আছে আঁখি আলমগীর। শ্রোতাদের আমি বলবো বাংলা গান শুনুন, বাংলা গানের সঙ্গে থাকুন। শুধু আমার গান নয়, দেশের নতুন পুরনো সবার গান উপভোগ করুন।

আঁখি আলমগীর বলেন, আসিফ ভাইয়ের সঙ্গে আমার বেশ কিছু গান শ্রোতারা পছন্দ করেছেন। এই গানটিও সুন্দর। নতুন গান-ভিডিও সবার ভালো লাগবে বলে আশা করছি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর