,

সৌরভকে টপকে বিরাট নজির কোহলির

news-image

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে বিরাট নজির গড়লেন কোহলি৷ নটিংহ্যামে রুটেদের বিরুদ্ধে তৃতীয় টেস্টে দারুণ ব্যাটিং করেছেন বিরাট৷ ট্রেন্টব্রিজে প্রথম ইনিংসে অল্পের জন্য শতরান হাতছাড়া করলেও তার ৯৭ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে তিনশ রানের গন্ডি পেরিয়েছিল ভারত৷

এজবাস্টনে শতরান হাঁকানোর পর নটিংহ্যামও শতরান হাঁকানোর সুযোগ ছিল কোহলির সামনে৷ দ্বিতীয় শতরান না পেলেও বিদেশের মাটিতে ভারতীয় টেস্ট কাপ্তানদের মধ্যে সর্বাধিক রান হাঁকানোর মাইলস্টোন গড়ে ফেললেন বিরাট৷

এতদিন ভারতীয় অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে টেস্টে সর্বাধিক রানের মালিক ছিলেন সাবেক অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ দেশের বাইরে টেস্ট অধিনায়ক হিসেবে সৌরভের ঝুলিতে রয়েছে ১৬৯৩ রান৷ ট্রেন্টব্রিজে ৯৭ রানের ইনিংস খেলে সৌরভের এই রানের গন্ডি টপকে গিয়েছেন বিরাট৷

এই মুহূর্তে বিদেশের মাটিতে টেস্ট অধিনায়ক হিসেবে কোহলির ঝুলিতে রয়েছে ১৭৩১ রান৷ সৌরভের এই কীর্তি টপকে যেতে বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে কোহলি খেলেছেন ১৯টেস্ট, আর বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে সৌরভের ১৬৯৩ রান ছিল ২৮টেস্টে৷ একনজরে বিদেশের মাটিতে ভারতীয় অধিনায়কদের সর্বাধিক রান-

১) বিরাট কোহলি- ১৭৩১রান- ১৯ টেস্টে
২)সৌরভ গঙ্গোপাধ্যায়- ১৬৯৩ রান- ২৮ টেস্টে
৩) মহেন্দ্র সিং ধোনি- ১৫৯১ রান- ৩০ টেস্টে
৪) মহম্মদ আজহারউদ্দিন-১৫১৭ সাল, ২৭টেস্ট
৫)রাহুল দ্রাবিড়-১২১৯ রান, ১৭টেস্ট৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর