,

স্ত্রীর জন্য মুসলিম থেকে হিন্দু হয়েও রেহাই নেই!

news-image

অনলাইন ডেস্ক: বিয়ে করার জন্য ধর্ম বদলে হিন্দু হয়ে যান ভারতের ছত্তিশগড়ের তেত্রিশ বছর বয়সী এক ব্যক্তি। পরিবারের অমতে এরপর হিন্দু ধর্মাবলম্বী ২৩ বছর বয়সী এক তরুণীকে বিয়ে করেন তিনি। কিন্তু তাতেও সমস্যা থেকে রেহাই মিলল না ওই ব্যক্তির। পরিবারের চাপে জর্জরিত ওই নবদম্পতি।

তিন বছর আগে ছত্তিশগড়ের বাসিন্দা অঞ্জলি জৈনের সঙ্গে সম্পর্ক তৈরি হয় মোহাম্মদ ইব্রাহিম সিদ্দিকির। ধীরে ধীরে তৈরি হয় ঘনিষ্ঠতা। সিদ্ধান্ত নেন বিয়ে করবেন দুজনে। ইতিমধ্যেই ভিন ধর্মের প্রাপ্তবয়স্ক যুবক-যুবতীর বিয়েকে বৈধ বলে ঘোষণা করেছে ভারতের সর্বোচ্চ আদালত। অঞ্জলিকে বিয়ে করতে নিজের ধর্ম বদল করেন মোহম্মদ ইব্রাহিম সিদ্দিকি। হিন্দু ধর্ম গ্রহণ করেন তিনি।

কিন্তু ধর্মান্তরের পরেও অঞ্জলির পরিবার ওই যুবককে জামাই হিসাবে মানতে পারেনি। বাড়ি থেকে অন্যত্র বিয়ের জন্য অঞ্জলিকে চাপ দেওয়া শুরু হয়। তাই বাধ্য হয়ে ২৫ ফেব্রুয়ারি ছত্তিশগড়ের আর্যসমাজ মন্দিরে বিয়ে করেন দুজনে। বিয়ের কথা বাড়িতে জানাননি অঞ্জলি। বাড়ি থেকে বেরিয়ে এসে স্বামীর সঙ্গে থাকতে শুরু করেন তিনি।

অঞ্জলির স্বামীর অভিযোগ, ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত চার মাসের মধ্যে একাধিকবার স্ত্রীর বাপেরবাড়ির লোকজন হুমকি দেয় তাঁকে। দুজনকে আলাদা করে দেওয়ার পরিকল্পনা করা হয়। এরপর ৩০ জুন পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়। অভিযোগ, থানায় তুলে নিয়ে গিয়ে চাপ দিয়ে স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ রেকর্ডও করা হয়। বেশ কয়েকদিন হোমেই কাটান অঞ্জলি।

পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন অঞ্জলির স্বামী। ছত্তিশগড় হাই কোর্টে পিটিশন দাখিল করেন তিনি। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী হোম থেকে মুক্তি পান অঞ্জলি। আপাতত একসঙ্গে সংসার করছেন দুজনে।

এর আগে একই ঘটনার সাক্ষী হয়েছিলেন কেরালার বাসিন্দা এক হিন্দু তরুণী। মুসলমান ধর্মাবলম্বী এক যুবককে বিয়ে করার জন্য ধর্মান্তরিত হন তিনি। হাজারও সামাজিক সমস্যা পেরিয়ে আপাতত একসঙ্গেই রয়েছেন দুজনে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর