,

‘`ম্যাও ম্যাও` শব্দগুলো কানে বাজছিল’ (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক।। সময়ের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। বুবলী মানে হিট ছবি। বুবলীর ছবি মানেই প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড়। ঈদসহ বাঙালির যেকোনো উৎসবে বুবলীর ছবি দর্শকদের মাঝে আলাদা আকর্ষণ সৃষ্টি করে।

এবারের ঈদেও রয়েছে বুবলীর সরব উপস্থিতি। মুক্তি পেতে যাচ্ছে বুবলী অভিনিত `ক্যাপ্টেন খান` ছবিটি। আর এতে এই সুদর্শনীর নায়ক যথারীতি সুপারস্টার শাকিব খান।

`ক্যাপ্টেন খান` নিয়ে মজার অভিজ্ঞতার বিষয়ে বুবলী বলেন, ছবিতে `ম্যাও ম্যাও` গানটি আশা করছি দর্শকদের মধ্যে সাড়া ফেলবে। ছবিতে অন্তর্ভূক্ত করার মূল পরিকল্পনাকারী শাকিব খান।

থাইল্যান্ডে যখন গানটির দৃশ্যায়ন চলছিল সবাই খুব মজা করছিল। পুরো সেটে `ম্যাও ম্যাও` শব্দগুলো কানে বাজছিল। থাইল্যান্ডের শিল্পীরাও এটা নিয়ে মজা করেছে।

শাকিব খানের সঙ্গে জুটি বাধা প্রসঙ্গে তিনি বলেন, দর্শকরা যদি পছন্দ করেন, বড়পর্দায় যদি রসায়ন দেখতে ভালো লাগে, পরপর যদি কয়েকটা কাজ হয় সেখান থেকেই জুটির উৎপত্তি হয়। অনেক বড় বড় জুটি আছে যারা খুব অল্প কাজ করেছেন।

যেমন শাহরুখ-কাজলের কথাই যদি ধরি তারা কিন্তু হাতে গোনা ৭/৮টা ছবি করেছেন। উত্তম-সুচিত্রা ১২/১৩টা ছবি করেছেন, অমিতাভ-রেখা করেছেন ১১টা। আমি সংখ্যা দিয়ে বিচার করি না। আমার কাছে মনে হয় ইতিবাচক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর