,

‘ইসলামি কল্যাণ রাষ্ট্র’ গড়বেন ইমরান খান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান রোববার রাতে ভাষণ দিয়েছেন। টেলিভিশনে প্রচারিত তার প্রথম এ ভাষণে তিনি দুর্নীতিগ্রস্ত দেশটির আমূল সংস্কারের ঘোষণা দিয়েছেন এবং মানব সম্পদ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন। খবর এএফপি’র।

এক ঘণ্টারও বেশি সময় ধরে দেয়া ভাষণে খান একটি ইসলামি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা বারবার উল্লেখ করেন।

তিনি শিশু যৌন হয়রানি বন্ধ এবং জলবায়ু পরিবর্তনের মতো এমন কতগুলো বিষয় তুলে ধরেন যেসব প্রসঙ্গে দেশটির আগের প্রধানমন্ত্রীরা খুব কমই বলেছেন।

কারো নাম উল্লেখ না করে খান প্রতিবেশী দেশগুলোর সাথে পাকিস্তানের সম্পর্কোন্নয়নের প্রতিশ্রুতি দেন। এছাড়া গোলযোগপূর্ণ বেলুচিস্তান প্রদেশ ও আফগানিস্তানের সীমান্ত বরাবর বিভিন্ন উপজাতি এলাকার নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করারও অঙ্গীকার করেন।

তিনি বলেন, ‘আমরা শান্তি চাই। কারণ শান্তি পুন:প্রতিষ্ঠা করা না পর্যন্ত পাকিস্তান উন্নতিলাভ করতে পারবে না।’
পাকিস্তানের সাবেক এ ক্রিকেটার আরো বলেন, ‘আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবো। এতে হয় দেশ বাঁচবে, না হয় দুর্নীতিগ্রস্ত লোকেরা বাঁচবে।’

তিনি দেশের কর ব্যবস্থার উন্নতি করার কথা উল্লেখ করে এক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ ব্যয় করার কথা বলেন।

পাকিস্তানে এখনো কম লোকই তাদের কর প্রদান করে। তবে বিশেষ করে ধনীদের ওপর কিভাবে করের হার বাড়ানো যায় তার কোন ব্যাখ্যা তিনি দেননি।

উল্লেখ্য, খানের নেতৃত্বে পাকিস্তানের দু’টি প্রতিষ্ঠিত দলের মধ্যে ক্ষমতার পালাবদলের ইতিহাসের অবসান ঘটালো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর