,

প্রিয়াঙ্কাকে সাবেক প্রেমিকের শুভকামনা

news-image

বিনোদন ডেস্ক : হলিউড আর বলিউডের আকাশ এখন প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের এনগেজমেন্ট নিয়ে সরগরম। খুব কাছের কিছু বন্ধুবান্ধব আর আত্মীয়দের ডেকে গত শনিবারেই নিকের সঙ্গে ‘রোকা’ অনুষ্ঠান সেরেছেন প্রিয়ঙ্কা।

বোন পরিণীতি চোপড়া, সালমানের বোন অর্পিতা আর আলিয়া ভাটের মতো কিছু কাছের লোককে দেখা যায় ‘রোকা’ অনুষ্ঠানে। পরিচালকদের মধ্যে সঞ্জয় লীলা ভন্সালী, বিশাল ভরদ্বাজ আর কর্ণ জোহর আমন্ত্রণ পেয়েছিলেন। সঞ্জয়, বিশাল উপস্থিত হলেও কর্ণ জোহর ফুল পাঠিয়েই কাজ সেরেছেন।

দাওয়াত না পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে হলিউড-বলিউডের অনেকেই প্রিয়াঙ্কা-জোনাসকে শুভেচ্ছা জানাতে ভুলেননি। অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কার সাবেক প্রেমিক শাহিদ কাপূরও।

কিছুদিন ধরেই ‘বত্তি গুল মিটার চালু’-র প্রমোশনে ব্যস্ত শাহিদ। প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে প্রশ্ন উঠতেই শাহিদ বললেন, ‘অনেক অনেক অভিনন্দন প্রিয়াঙ্কা আর নিককে। বিয়ের মতো সুন্দর জিনিস এই দুনিয়ায় আর কিছু নেই। আমার বিয়ের পর তো আমি আরও ভাল করে বুঝেছি।’

২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ। মিশা নামের একটি মেয়েও আছে দু’জনের। আবারও মা হতে চলেছেন মীরা।

বলিউডে কান পাতলেই এক সময়ে শাহিদ কপূর আর প্রিয়ঙ্কা চোপড়ার প্রেমকাহিনি শোনা যেত। গুটিকয়েক ছবিও করছেন দু’জনে। ‘থার্টি সিক্স চায়না টাউন’, ‘তেরি মেরি কাহানি’ আর ‘কমিনে’ এই তিনটি ছবিতে জুটি হিসেবেও সফল শাহিদ আর প্রিয়ঙ্কা। ‘কফি উইথ কর্ন’-তেও এক সঙ্গেই এসেছিলেন তাঁরা। তবে তাঁদের এই সম্পর্ক বেশি দিন টেকেনি।

শাহিদ ছাড়াও প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানিয়েছেন, আলিয়া ভাট, হৃত্বিক রোশন, প্রীতি জ়িন্তা, বিপাশা বসু, মাসাবা গুপ্তা এবং আরও অনেকেই।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর