,

যেভাবে রাঁধবেন কলিজার দোপেঁয়াজা

news-image

লাইফস্টাইল ডেস্ক: গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সঙ্গে কলিজার দোপেঁয়াজা খেতে বেশ। জিভে জল আনা এই খাবারটি রান্না করতে খুব বেশি ঝামেলাও পোহাতে হবে না। চলুন জেনে নেই রেসিপি-

উপকরণ: গরু/খাসির কলিজা ৫০০ গ্রাম, আলু ৪টি (মাঝারি), পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, হলুদের গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, এলাচ ৪টি (থেঁতো করা) দারচিনি ৩ টুকরা, তেজপাতা ২টি, দুধ আধা কাপ, ভাজা জিরার গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।

প্রণালি: প্রথমে কলিজা ডুমো করে কেটে ভালো করে ধুয়ে দুধ, লবণ, আদা-রসুনবাটা দিয়ে মাখিয়ে রাখতে হবে ১০ মিনিট। আলু ডুমো করে কেটে হলুদ ও লবণ মাখিয়ে লাল করে ভেজে তুলে রাখতে হবে। ১ কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে ভাজা জিরার গুঁড়া ছাড়া বাকি সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মসলা কষানো হলে দুধসহ কলিজা মসলায় দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে পাঁচ মিনিট। সেদ্ধ হলে পেঁয়াজ বেরেস্তা দিতে হবে। ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে পরিবেশন করা যায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী