,

মেঘনা তেল ডিপোতে আগুন, নিহত ২

news-image

নিজস্ব প্রতিবেদক: খুলনার খালিশপুরে মেঘনা পেট্রোলিয়ামের ডিপোতে আগুন লেগে দুই জন নিহত ও কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। এতে তিনটি ট্যাংক-লরি পুড়ে গেছে।

সোমবার বেলা ১১টার দিকে ডিপোর লোডিং পয়েন্টে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি কেউ।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন ও এলাকাবাসী জানান, বেলা ১১টার দিকে মেঘনা ডিপোর লোডিং পয়েন্টে প্রথম আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে নিহতরা দুজনই নজেল ম্যান।

বাংলাদেশ জ্বালানী তেল পরিবেশক সমিতির সিনিয়র সহ-সভাপতি হাবিব মুন্সী বলেন, শুনেছি ট্যাংক-লরিতে তেল লোড দেয়ার সময় এই আগুন লাগে। দগ্ধদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর