,

‘২৪ হাজারেরও বেশি রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে মিয়ানমারে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সেনারা ২০১৭ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ২৪ হাজার রোহিঙ্গা মুসলমানকে হত্যা করেছে। এমন তথ্য উঠে এসেছে রোববার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওন্টারিও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি এক প্রতিবেদনে। খবর তুরস্কের খ্যাতনামা পত্রিকা ডেইলি সাবাহ।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী বলেন, ৪০ হাজারেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার সেনার গুলিতে আহত হয়েছেন।

গবেষণা অনুযায়ী, ৩৪ হাজারের বেশি লোককে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। এছাড়া ১ লাখ ১৪ হাজারের বেশি রোহিঙ্গা মুসলমান নির্যাতনের শিকার হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এক লাখ ১৫ হাজার ঘরবাড়িতে আগুন দেয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে ১ লাখ ১৩ হাজার ঘরবাড়ি। আর ১৭ হাজার ৭১৮ রোহিঙ্গা নারী ধর্ষিত হয়েছে।
এ হত্যাকাণ্ডকে ‘জাতিগত নিধন’ বলে জাতিসংঘ ঘোষণা করেছে।

এদিকে রোহিঙ্গা মুসলিমদের জাতিগত নিধন ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারের চার সামরিক কর্মকর্তা, পুলিশ কমান্ডার ও দু’টি সামরিক শাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার ১৭ আগস্ট মার্কিন সরকার এ নিষেধাজ্ঞা আরোপ করে।

উল্লেখ্য, মিয়ানমারে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর সামরিক নিধন অভিযানের কারণে ১০ লাখেরও লাখের বেশি রোহিঙ্গা তাদের নিজ ভূমি ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর