,

ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে

news-image

মাদারীপুর প্রতিনিধি: ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ দেখা গেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে। ভোরের আলো ফুটতে না ফুটতে যাত্রীরা লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে পারাপার হচ্ছেন। তবে নাব্য সংকটে এই রুটে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে।

এদিকে ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তায় র‌্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস দুই শতাধিক আইনশৃঙ্খলাবাহিনী সার্বক্ষণিক কাজ করছে। এছাড়া যাত্রী হয়রানি বন্ধে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকট দেখা হয়। নাব্য সংকট দূর করতে নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু অপসারনের কাজ করছে বিআইডব্লিউটিএ। ড্রেজিং কাজ চলমান থাকায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।

এই নৌরুটে ২১টি ফেরির মধ্যে বিকল্প নৌরুট ব্যবহার করে এখন ১৬টি ফেরিতে দিয়ে ছোট ছোট যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটের উভয় পাড়ে আটকা পড়েছে ৩ শতাধিক যানবাহন। এতে দুর্ভোগ বাড়ছে এই নৌরুটে যাতায়াতকারী যাত্রী ও চালকদের।

এদিকে সকাল থেকে উভয় ঘাটে ঈদে ঘুরমুখো যাত্রীদের বাড়তি চাপ দেখা গেছে। তবে, যাত্রীবাহী বাস, পচনশীল দ্রব্যের গাড়িকে প্রাধান্য দিয়ে পারাপার করা হচ্ছে। পাশাপাশি ঈদের আগের ৩দিন ও পরের তিনদিন ট্রাক পারাপার বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর