,

এফডিসির জন্য এবার তিনটি গরু কিনলেন পরীমণি

news-image

অনলাইন প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) কোরবানি দেওয়ার জন্য এবার তিনটি গরু কিনেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি। রবিবার দিবাগত রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকার হাট থেকে গরুগুলো কিনেছেন বলে জানান তিনি।

২০১৬ সালে প্রথমবারের মতো এফডিসিতে কোরবানি দিয়ে সবাইকে চমকে দেন পরীমণি। গত বছরও এফডিসিতে দুটি গরু কোরবানি দেন তিনি। শুধু তাই নয়, অসচ্ছল সহশিল্পীদের সঙ্গে ঈদের দিনটি উদযাপন করেছেন এবং নিজ হাতে সবাইকে মাংস বিতরণ করেছেন।

এফডিসিতে কোরবানি দেওয়া প্রসঙ্গে পরীমণি বলেন, ‘যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব। চলচ্চিত্রের অসচ্ছল সহশিল্পীদের মাঝে মাংস বিতরণ করবো।’ বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর