,

খাগড়াছড়িতে আজ আধাবেলা সড়ক অবরোধ

news-image

স্পোর্টস ডেস্ক: খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ছয় জন নিহতের প্রতিবাদে সকাল থেকে আধাবেলা সড়ক অবরোধ চলছে।

আজ সোমবার সকাল ৬টা থেকে থেকে এই কর্মসূচি পালিত হচ্ছে। চলবে বেলা ২টা পর্যন্ত। ইউপিডিএফ সমর্থিত তিনটি পাহাড়ি সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন এবং গণতান্ত্রিক যুব ফোরাম এই সড়ক অবরোধের ডাক দেন।

এতে করে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। চলছে না অভ্যন্তরীণ রুটের যানবাহনও। তবে অবরোধের সমর্থনে কোথাও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাৎ হোসনে টিটো সাংবাদিকদের বলেন, অবরোধকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, খাগড়াছড়ি সদর উপজেলার স্বনির্ভর বাজারে গত শনিবার আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের গোলাগুলিতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন। তবে নিহতরা সবাই ইউপিডিএফ-এর প্রসিত বিখাশ গ্রুপের সদস্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর