,

ছাড়া পেলেন আরো ৯ শিক্ষার্থী

news-image

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়ক চাই আন্দোলনে জড়িত থাকার অভিযোগে আটক আরো ৯ শিক্ষার্থী মুক্তি লাভ করেছেন। পবিত্র ঈদুল আজহার একদিন আগেই তারা মুক্তি পেলেন।

আজ সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ওই নয়জন। এর আগে গতকাল রবিবার রাতে মুক্তি লাভ করেন নয়জন।

আজ মুক্তিপ্রাপ্তরা হলেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির খালিদ রেজা, রেদওয়ান আহমেদ, রাশেদুল ইসলাম, শাখাওয়াত হোসেন ও তরিকুল ইসলাম, সাউথ ইস্ট ইউনিভার্সিটির জাহিদুল হক ও নূর মোহাম্মদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির আজিজুল করিম এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) সিহাব শাহরিয়ার।

এ বিষয়ে কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, আজ সকালে নয়জনকে মুক্তি দেওয়া হয়েছে। বাকিদের জামিনের কাগজ এখনো কারাগারে পৌঁছায়নি। কাগজ পেলেই তাদের ছেড়ে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর