,

ঈদের মাংস কাটার সরঞ্জাম প্রস্তুত তো?

news-image

আর মাত্র দুই দিন পরই কোরবানির ঈদ। এর মধ্যেই অনেকে কোরবানির বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন। তবে যারা পছন্দের পশু কিনেছেন, কিন্তু নানা ব্যস্ততার জন্য অন্য প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে ভুলে গেছেন তারা জেনে নিন কী কী বাদ পড়লো আপনার তালিকা থেকে।

যেহেতু কোরবানির ঈদ, তাই পশু জবাই থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ রয়েছে অনেক কাজ থাকে। পশু কোরবানির রয়েছে অনেক ধাপ। যেমন-পশু জবাই, রাখার উপকরণ ঠিক করা, পরিমাপ করা এবং স্থানটিকে পরিচ্ছন্ন করা। কোরবানি করতে প্রয়োজন হবে ছুরি ও চাপাতি। তেমনি চামড়া ছাড়াতে, মাংস বানাতে প্রয়োজন হবে ছুরি, চাকু, দা, কুড়াল, কাঠের গুঁড়ি। আর তা না হলে ঈদের দিন পড়তে হবে ভারি ঝামেলায়।

চাপাতি
মূলত কোরবানির পশু জবাইয়ের কাজে ব্যবহার করা হয় এটি। তবে গরুর চামড়া যদি মোটা হয় তবে চামড়া ছাড়ানোর কাজেও ব্যবহার করা যায়। চাপাতি পাওয়া যাবে ৪৫০ থেকে ৮০০ টাকায়।

দা-বটি
দা মাংস বানানোর কাজে লাগে। এর সাইজ বা আকৃতি বিভিন্ন রকম হয়ে থাকে। এর হাতল কাঠ বা লোহার হতে পারে। সবচেয়ে ভাল বড় বটির দাম ২০০০ টাকা। এরপর আছে ১৫০০, ১২০০, ১০০০, ৮০০, ৫০০ টাকা দামের বটি।

ছুরি-চাকু
পশুর চামড়া ছাড়ানোর জন্য ছুরি-চাকুর প্রয়োজনীয়তা অনেক। তা ছাড়া হাড় থেকে মাংস ছাড়াতে ছুরি ব্যবহার করা হয়। সবচেয়ে বড় চুরির দাম ৩০০০ টাকা। এরপর আছে ২০০০, ১৫০০, ১০০০, ৫০০, ৩০০ টাকা দামের ছুরি।

কুড়াল
সাধারণত মোটা হাড়গুলোকে পিস করতে এটি ব্যবহার করা হয়। তবে কুড়াল না থাকলে ভারী দা দিয়ে কাজ চালাতে পারেন। হাড় কাটার জন্য চায়নিজ কুড়ালের দাম পড়বে ৫৫০ টাকা।

কাঠের গুঁড়ি, খাইটা, হোগলা
ঈদের পশুর হাট ও নগরীর বিভিন্ন জায়গায় কোরবানির দিন পর্যন্ত বিক্রি চলবে এগুলো। বড় হোগলা ৩০০০-৫০০০ টাকা, ছোট হোগলা ৪০০-৫০০ টাকা। খাইটা মণ হিসেবে বিক্রি হয়। প্রতি মণের দাম ২০০০ থেকে ৫০০০ টাকা।

যেখানে পাবেন
কারওয়ান বাজারের কামার পট্টি, খিলগাঁও ফ্লাইওভারের নিচে কামারপট্টি, কাপ্তানবাজার, নিউমার্কেট, পুরান ঢাকার চকবাজারসহ ঈদের সময় ঢাকার বিভিন্ন স্থানে পাওয়া যাবে এসব সরঞ্জাম। আবার ঘরে বসেই দেশের যেকোন প্রান্ত থেকে ছুরি, কাচি, চাকু, চাপাতি কিনতে পারেন অনলাইনে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর