,

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক: খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদেরকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকেলে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ১৮টি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

গেল ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাদের পরিবার ও উত্তরাধিকারীদের এক আবেদনের প্রেক্ষিতে এই আর্থিক সহায়তা দেয়া হয়।
আর্থিক অস্বচ্ছলতার কারণে গৃহনির্মাণ এবং চিকিৎসা ও তাদের ছেলে-মেয়েদের শিক্ষার ব্যয়ভার নির্বাহের জন্য তারা প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তার আবেদন করেছিলেন।

পরে প্রধানমন্ত্রী তার ত্রাণ ও কল্যাণ তহবিলে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড প্রদত্ত অনুদান গ্রহণ করেন।
ব্যাংকের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান প্রধানমন্ত্রীর কাছে এই টাকার একটি চেক হস্তান্তর করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর