,

কাতারকে পরাজিত করায় প্রধানমন্ত্রীর অভিনন্দন

news-image

স্পোর্টস ডেস্ক: ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমস অনূর্ধ্ব-২৩ ফুটবলে কাতারকে পরাজিত করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ইন্দোনেশিয়ার বেকাসির প্যাট্রিয়ট চন্দ্রভাগা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় ইনজুরি টাইমে জামাল ভূইঁয়ার করা গোলে কাতারকে ১-০ গোলে পরাজিত করে বাংলাদেশ এশিয়ান গেমসে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে।

এ জয়ের ফলে বাংলাদেশ এই প্রথম এশিয়ান গেমসে নক আউট পর্বে উত্তীর্ণ হল। এর আগে বাংলাদেশ কখনোই দ্বিতীয় পর্বে যেতে পারেনি।

প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় বিশ্বকাপ-২০২২-এর স্বাগতিক দেশ কাতারের বিরুদ্ধে ঐতিহাসিক এই বিজয়ে দলের সকল খেলোয়াড়, কোচ এবং বাংলাদেশ ফুটবল দলের কর্মকর্তাসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদেরও অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ দলের বিজয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করায় গ্রুপ পর্বে রানার্সআপ হয়েছে। আগামী ২৪ আগস্ট ১৬ ম্যাচের রাউন্ডে বাংলাদেশ ইরান অথবা সৌদি আরবের মুখোমুখি হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর