,

ববির দুই গরু, এক খাসি

news-image

বিনোদন প্রতিবেদক: ইয়ামিন হক ববি। গত ১৮ আগস্ট ছিল এই নায়িকার জন্মদিন। দিনটিতে বিশেষ কোনও আয়োজন রাখেননি ববি। এদিন সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার অফিসে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় ‘বিজলী’ খ্যাত নায়িকাকে।

এসময় উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, চিত্রনায়ক রোশান, অভিনেতা-নির্মাতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়সহ অনেকে।

এবারের ঈদে ববি অভিনীত ‘বেপরোয়া’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এতে তার বিপরীতে রয়েছেন রোশান। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি। এছাড়া ‘নোলক’ নামে আরও একটি ছবি ঈদে মুক্তির কথা থাকলেও পরবর্তীতে পিছিয়ে যায়। এই ছবিতে ববির নায়ক হিসেবে রয়েছেন শাকিব খান।

ববি বলেন, বেপরোয়া নিয়ে আমি আশবাদী। দর্শকরা হলে গিয়ে আনন্দ নিয়েই ছবিটি দেখবেন। অ্যাকশন-রোমান্সে ভরপুর একটি ছবি। উৎসবের জন্য উপযোগী একটি চলচ্চিত্র।

নিজের পছন্দের তারকা কী কুরবানি দিচ্ছেন- এ নিয়ে ভক্তদের মনে বেশ আগ্রহ থাকে। বিষয়টি নিয়ে ববির কাছে জানতে চাইলে তিনি আরটিভি অনলাইনকে বলেন, প্রতিবারের মতো দুটি গরু, একটি খাসি কুরবানি দিচ্ছি। এর মধ্যে ঢাকায় একটি গরু ও খাসি। আর আমার দাদার বাড়িতে (জামালপুর) একটি গরু কুরবানি দেয়া হবে।

ঈদের দিনের পরিকল্পনা কী? জবাবে ববি বলেন, ঈদের দিন দুপুরের পর থেকেই মেহমানরা বাসায় আসতে থাকেন। তাদের সঙ্গে সময় কাটাবো। এদিন আমি নিজের হাতে পোলাও, গোস্ত, পায়েশসহ অন্যান্য পছন্দের খাবার রান্না করবো। প্রিয়জনদের নিজের হাতে রান্না করা খাবার পরিবেশন করবো। এই কাজটি আমাকে ভীষণ আনন্দ দেয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর