,

ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

news-image

রাঙামাটি প্রতিনিধি: ডুবে গেছে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতু। গত দুইদিনে সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রোববার বিকেলে আকস্মিকভাবে কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে সেতুটির ছয় ইঞ্চি ডুবে যায়।

রাঙামাটি পর্যটন নৌযান ঘাটের ইজারাদার মো. রমজান আলী জানান, উজান থেকে পাহাড়ি ঢল নামছে। ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বাড়ছে। এতে সেতুটি পানিতে তলিয়ে যাচ্ছে। তাই সেতুতে চলাচল বন্ধ করে দেয়া হবে।

ইতোমধ্যে সেতুতে প্রবেশের টিকেট বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, ঝুলন্ত সেতুতে পানি উঠে যাওয়ায় দর্শনার্থীদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না।

সেতুর প্রবেশমুখে ব্যানার ঝুলানো এবং পথ আটকে দেয়ার কথা জানান তিনি।

উল্লেখ্য, আকর্ষণীয় সেতুটি বর্তমানে দেশে-বিদেশে ব্যাপক পরিচিতি পেয়েছে। এর পূর্বদিকে কাপ্তাই লেকের স্বচ্ছ জলরাশিসহ ছোটবড় বিস্তীর্ণ নৈসর্গিক সবুজ পাহাড় আছে। প্রতিবছর পর্যটন মৌসুমে রাঙামাটির দৃষ্টিনন্দন এই সেতুর সৌন্দর্য উপভোগ করতে এখানে প্রচুর পর্যটকের আগমন ঘটে। প্রতিবছরই বর্ষা মৌসুমে সেতুটি কাপ্তাই লেকের পানিতে তলিয়ে যায়। কিন্তু এর স্থায়ী সমাধান হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর