,

ছেলের নামে তিনটি খাসি কোরবানি দেবেন অপু

news-image

বিনোদন প্রতিবেদক: ঢালিউড কুইন অপু বিশ্বাস। ধর্মান্তরিত হয়ে শাকিব খানকে বিয়ে করেছিলেন তিনি। নাম পরিবর্তন করে নিজের নাম রেখেছেন অপু ইসলাম খান।

এই দম্পতির ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। তার নাম আব্রাম খান জয়।

আলোচিত জুটি শাকিব খান ও অপুর বিশ্বাসের ডিভোর্স হয়েছে। তবে এর কারণে আবারও ধর্মান্তরিত হননি অপু। বর্তমানে ইসলাম ধর্ম অনুসারেই জীবন-যাপন করছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

তাই চিত্রনায়িকা অপুর জীবনযাপন ও ধর্মচর্চা নিয়ে তার ভক্তদের আগ্রহ অনেক। অনেকেই জানতে চান, অপু বিশ্বাস কী পশু কোরবানি করেন?

শাকিব খান থেকে আলাদা হওয়ার পরও কি কোরবানি দেবেন এই নায়িকা। এই বিষয়ে অপু নিজের অবস্থান পরিষ্কার করলেন।

অপু বিশ্বাস বলেন, ‘হ্যাঁ, এবার আমার ছেলে জয়ের নামে তিনটি খাসি কোরবানি দেব। এটি আমার ছেলের নামে দ্বিতীয় কোরবানি। ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকেই আমি নিয়মিত কোরবানি দিয়েছি। আল্লাহ যেহেতু আমার কোরবানি দেওয়ার মতো সামর্থ দিয়েছে তাই প্রতিবছর আমি কোরবানি দেই’।

তবে এবার কোরবানি দিলেও কিছুটা মন খারাপ অপু বিশ্বাসের। কারণ হিসেবে তিনি বলেন, ‘ঈদের দিন আমি দেশে থাকব না। আগামীকাল সোমবার ২০ আগস্ট আমি বাহরাইন যাব। সেখানে ঈদের দিন একটি অনুষ্ঠানে অংশ নেব। এরপর ঈদের পরের দিন দেশে ফিরব। ঈদের দিন ঢাকায় একটি খাসি কোরবানি দেওয়া হবে। বাকি দুটি খাসি ঈদের পরের দিন আমি এসে কোরবানি দেব’।

অপু বিশ্বাস আরও বলেন, ‘জয়কে ঘিরেই আমার সব আনন্দ। জয়কে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। সবাই জয়ের জন্য দোয়া করবেন’। দৈনিক আমাদের সময় অনলাইন

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস