,

‘শ্রাবন্তী আমাকে বেশি পছন্দ করে’

news-image

বিনোদন  ডেস্ক।। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। নজরকাড়া সুন্দরী এই অভিনেত্রীকে পছন্দ করেন না, এমন দর্শক খুঁজে পাওয়া কঠিন। শুধু কলকাতায়ই নয়, বাংলাদেশেও শ্রাবন্তী দারুণ জনপ্রিয়। বিশেষ করে শাকিব খানের সঙ্গে ‘শিকারি’ ও ‘ভাইজান এলো রে’ ছবিতে অভিনয় করে ব্যাপক গ্রহণযোগ্যতা পান শ্রাবন্তী।

এদিকে শ্রাবন্তী বাংলাদেশের একটি ছবিতেও কাজ করেছেন সম্প্রতি। মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবিটির নাম ‘যদি একদিন’। এতে শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করেছেন সংগীত তারকা ও ছোট পর্দার অভিনেতা তাহসান এবং ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন রহমান।

‘যদি একদিন’ ছবিতে একসঙ্গে কাজের সুবাদে শ্রবান্তীর সঙ্গে তাহসান ও তাসকিন দুজনেরই সম্পর্ক ভালো। কিন্তু দু’জনের মধ্যে কাকে বেশি পছন্দ করেন শ্রাবন্তী? প্রশ্নটা শ্রাবন্তীকে নয়, করা হয়েছে তাসকিনকে। আর উত্তরে তিনি নিজের কথাই বললেন।

‘সেন্স অব হিউমার’ নামক অনুষ্ঠানে এসে তাসকিন বলেন, তাহসান ভাই অনেক উৎসাহ দেন। অভিনয়ের ব্যাপারে, নীতি-আদর্শের ব্যাপারে, তার সঙ্গে কথা বলে সবসময়ই ভালো লাগে। কিন্তু মেজাজ কিংবা স্বতঃস্ফূর্ততার দিক থেকে উনার চেয়ে আমি এগিয়ে। এবং আমার কাছে মনে হয়, তাহসান ভাইয়ের চেয়ে শ্রাবন্তী আমাকে বেশি পছন্দ করে।

কিন্তু তাসকিন কীভাবে বুঝলেন তাকেই বেশি পছন্দ করেন শ্রাবন্তী? উত্তরে তাসকিন বলেন, ‘যদি একদিন’ ছবিতে একটি দৃশ্য আছে, যেখানে আমি গাড়ি চালাচ্ছি আর শ্রাবন্তী আমার পাশে বসে আমার চুল নিয়ে খেলা করছে। তো সেই দৃশ্যের শট শেষ হয়ে যাওয়ার পরও আমি দেখলাম শ্রাবন্তী আমার চুল ধরছে, নাড়ছে। এটা থেকেই মনে হয়েছে যে সে আমাকে বেশি পছন্দ করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর