সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১ লাখ ২০ হাজার টাকা ছাগলের দাম

news-image

নিউজ ডেস্ক।। হাটে দুটি ছাগল পাশাপাশি রাখা। প্রতিটির দাম হাঁকা হচ্ছে ১ লাখ ২০ হাজার টাকা। শুনেই ভিড় করছে মানুষ। চকচকে সাদা-কালো রঙের বিশাল আকৃতির ছাগল দুটি একনজর দেখছেন। অনেকে আবার মোবাইলে চিত্র ধারণ করছেন।

রাজধানীর কমলাপুরে অস্থায়ী পশুর হাটের রেলক্রসিংয়ের পাশে এই ছাগল দুটি নিয়ে বসেছেন বগুড়া থেকে আসা মামুন নামের এক বিক্রেতা।

তিনি বলেন, নিজের সন্তানের মতো ছাগল দুটি লালনপালন করেছি। প্রতিদিন দুই থেকে আড়াইশ টাকার চাল ভুসি লাগে। ফ্যানের বাতাস ছাড়া ঘুমায় না। হাটে আনার আগে বাড়িতে অনেকে কেনার জন্য যোগাযোগ করছে। দামে বনেনি তাই দেইনি। বাড়তি লাভের আশায় বগুড়া থেকে ঢাকায় এনেছি। অনেকে দাম জিজ্ঞাসা করেছে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী দাম কেউ বলেনি। আজকে দুপুরে হাটে এনেছি, আশা করছি, কালকের মধ্যে বিক্রি করতে পারবো।

রাজধানীর বিভিন্ন অস্থায়ী হাট ঘুরে দেখা গেছে, সব হাটেই গরুর পাশাপাশি আলাদা জায়গায় ছাগল ও বেড়া বিক্রি তোলা হয়েছে। যাদের বাজেট কম তারা কোরবানির জন্য ছাগল কিনছেন। আবার অনেকে গরুর পাশাপাশি কোরবানির জন্য চাগলও কিনছেন। তাই কোরবানির ঈদে গরু-মহিষের সঙ্গে ছাগলেরও বেশ চাহিদা রয়েছে।

নারায়ণগঞ্জ থেকে ২০টি খাসি নিয়ে আফতাবনগর হাটে এসেছেন হাবিবুর রহমান। বিভিন্ন আকৃতির খাসিগুলোর দাম ১৫ থেকে ৫০ হাজার পর্যন্ত হাঁকাচ্ছেন তিনি। এ পর্যন্ত তিনটি খাসি বিক্রি হয়েছে জানিয়ে তিনি বলেন, এখনো হাট পুরোপুরি জমে উঠেনি।

এদিকে কমলাপুর হাটে ছাগল কিনতে আসা রোকসানা বেগম বলেন, কোরবানির জন্য আমার যে বাজেট তাতে গরু কেনা সম্ভব নয়। তাই দুটি ছাগল কিনলাম। হাসিল বাদে দাম পড়েছে ২৭ হাজার টাকা।

দাম কেমন জানতে চাইলে তিনি বলেন, ছাগলের দাম অকেন বেশি। আমি যে দামে ছাগল কিনলাম, হিসেব করলে মাংসের কেজি ১২ থেকে ১৩শ টাকা টাকা পড়েছে। কিন্তু বাজারে খাসির মাংস বিক্রি হয় ৮০০ টাকা কেজি। দাম ছাড়ছে না ব্যাপারীরা, কী আর করা বাড়তি দামেই ছাগল কিনতে হচ্ছে।

দাম বেশি কেন জানতে চাইলে ছাগল বিক্রেতা সেলিম জানান, সবকিছুর দাম বেড়েছে। চাল ভুসির দাম বেড়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা। সব মিলিয়ে একটি ছাগল লালন-পালন করতে যে খরচ হয় তাতে এর চেয়ে কমে বিক্রি করলে পোষায় না। উৎস: জাগোনিউজ।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর