,

২০ বার কান ধরিয়ে ওঠ-বস হাসপাতালের লিফট ব্যবহার করায়!

news-image

আন্তর্জাতিক ডেস্ক ।। হাসপাতালে ভর্তি থাকা মেয়ের ওষুধ কিনতে যাওয়ার জন্য সিঁড়ির বদলে লিফট ব্যবহার করেন এক নারী। এই অপরাধে ওই নারী ও তার সঙ্গে থাকা অপর নারীকে কান ধরিয়ে ২০ বার ওঠ-বস করালেন লিফটম্যান! শুধু তাই নয়, মাঝপথে বেশ কিছুক্ষণ লিফটের সুইচ বন্ধ করে দিয়ে তাদের আটকেও রাখেন তিনি।

শুক্রবার রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের এ ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর থেকে শেখ আব্বাস নামে ওই লিফটম্যান পলাতক রয়েছেন।

পুলিস ও হাসপাতাল সূত্র বলছে, বাউড়িয়ার বাসিন্দা ৩ বছরের মেয়ে শিশু আরিফা খাতুন ওই হাসপাতালের শিশু বিভাগে ভর্তি আছে। শুক্রবার রাতে চিকিৎসক কিছু ওষুধ কিনে আনতে বলেন শিশুটির মা সাইনা বেগমকে। দ্রুত ওষুধ কিনে আনতে বলায় সাইনা ও তার সঙ্গে যান সাবাইনা বেগম নামের এক নারী।

তারা দু’জন তাড়াতাড়ি নামার জন্য সিঁড়ির বদলে লিফট ব্যবহার করেন। তাদের লিফটে উঠতে দেখেই ক্ষিপ্ত হয়ে উঠেন হাসপাতালের লিফটম্যান আব্বাস। তিনি মাঝপথে লিফটের সুইচ বন্ধ করে দেন। ফলে মাঝরাস্তায় লিফটের ভেতরেই আটকা পড়েন দুই নারী। অনেকক্ষণ আটকে থাকায় দুই নারীই অসুস্থ বোধ করতে শুরু করেন।

লিফটের ভেতর থেকে চিৎকার-চেঁচামেচি করতে শুরু করে দিলে অন্যান্য রোগীর আত্মীয়-স্বজনদের অনুরোধে ফের লিফট চালু করিয়ে তাদের নিচে নামিয়ে আনেন আব্বাস। এরপর সিঁড়ির বদলে লিফটে ওঠায় ওই দুই নারীকে প্রকাশ্যে কান ধরিয়ে ২০ বার ওঠ-বস করান।

ভারতীয় একটি দৈনিক বলছে, এই ঘটনা নিয়ে অন্যান্য রোগীর বাড়ির স্বজনরা তীব্র প্রতিবাদ শুরু করেন। তারা বলেন, ‘তাড়াতাড়ি ওষুধ আনার প্রয়োজনে সিঁড়ির বদলে লিফটে উঠে কী এমন অন্যায় করেছে ওই দুই নারী? সেজন্য হাসপাতালের লিফটম্যান কেন তাদের সঙ্গে এমন অমানবিক আচরণ করবেন?’

খবর পেয়ে হাসপাতাল চত্বরে দ্রুত উলুবেড়িয়া থানার পুলিশ আসে; তবে তার আগেই পালিয়ে যান লিফটম্যান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর