,

পরীমণি দাঁড়ালেন কাঠগড়ায়

news-image

বিনোদন ডেস্ক।। একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন পরীমণি। কখনো তাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়নি। কিন্তু এবার ছোট পর্দার একটি ঈদ অনুষ্ঠানে কাঠগড়ায় দাঁড়ালেন এ লাস্যময়ী। বেসরকারি একটি স্যাটেলাইট চ্যানেলে ‘হাসিতে ফাঁসি’ অনুষ্ঠানের কাঠগড়ায় দাঁড়ালেন তিনি। এছাড়া এ অনুষ্ঠানের কাঠগড়ায় আরও দেখা যাবে সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু ও কুমার বিশ্বজিৎ এবং চিত্রয়নায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে।

সামিয়া রহমানের গ্রন্থনা, পরিকল্পনা ও প্রযোজনায় নির্মিত এ অনুষ্ঠানটি ঈদের দিন থেকে টানা পঞ্চম দিন রাত ৯টায় প্রচারিত হবে। উপস্থাপনা করেছেন মীরাক্কেল খ্যাত আবু হেনা রনি এবং পাভেল। দুই সেগমেন্টে সাজানো হয়েছে ব্যতিক্রমী এ অনুষ্ঠানটি। কাঠগড়া পর্বে নানা প্রশ্নবাণে জর্জরিত থাকবেন অনুষ্ঠানে আগত অতিথিরা। ঈদের দিন রাত ৯টায় নিউজ টোয়েন্টিফোরের প্রচারিত হবে প্রথম পর্ব। এতে অতিথি হিসেবে দেখা যাবে পরীমণিকে।

অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, এটি একটি ব্যতিক্রমি অনুষ্ঠান হয়েছে। সবমিলিয়ে দারুণ। আশা করি, দর্শকরা খুব উপভোগ করবেন। এক কথায় ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে এই অনুষ্ঠান। উৎস: একুশে টেলিভিশন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর