,

অপু বিশ্বাস ছেলের নামে তিনটি খাসি কোরবানি দেবেন

news-image

বিনোদন ডেস্ক ।। ঢালিউড কুইন অপু বিশ্বাস। ধর্মান্তরিত হয়ে শাকিব খানকে বিয়ে করেছিলেন তিনি। নাম পরিবর্তন করে নিজের নাম রেখেছেন অপু ইসলাম খান। এই দম্পতির ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। তার নাম আব্রাম খান জয়।

আলোচিত জুটি শাকিব খান ও অপুর বিশ্বাসের ডিভোর্স হয়েছে। তবে এর কারণে আবারও ধর্মান্তরিত হননি অপু। বর্তমানে ইসলাম ধর্ম অনুসারেই জীবন-যাপন করছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

তাই চিত্রনায়িকা অপুর জীবনযাপন ও ধর্মচর্চা নিয়ে তার ভক্তদের আগ্রহ অনেক। অনেকেই জানতে চান, অপু বিশ্বাস কী পশু কোরবানি করেন?

শাকিব খান থেকে আলাদা হওয়ার পরও কি কোরবানি দেবেন এই নায়িকা। এই বিষয়ে দৈনিক আমাদের সময় অনলাইনকে অপু নিজের অবস্থান পরিষ্কার করলেন।

অপু বিশ্বাস বলেন, ‘হ্যাঁ, এবার আমার ছেলে জয়ের নামে তিনটি খাসি কোরবানি দেব। এটি আমার ছেলের নামে দ্বিতীয় কোরবানি। ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকেই আমি নিয়মিত কোরবানি দিয়েছি। আল্লাহ যেহেতু আমার কোরবানি দেওয়ার মতো সামর্থ দিয়েছে তাই প্রতিবছর আমি কোরবানি দেই’।

তবে এবার কোরবানি দিলেও কিছুটা মন খারাপ অপু বিশ্বাসের। কারণ হিসেবে তিনি বলেন, ‘ঈদের দিন আমি দেশে থাকব না। আগামীকাল সোমবার ২০ আগস্ট আমি বাহরাইন যাব। সেখানে ঈদের দিন একটি অনুষ্ঠানে অংশ নেব। এরপর ঈদের পরের দিন দেশে ফিরব। ঈদের দিন ঢাকায় একটি খাসি কোরবানি দেওয়া হবে। বাকি দুটি খাসি ঈদের পরের দিন আমি এসে কোরবানি দেব’।

অপু বিশ্বাস আরও বলেন, ‘জয়কে ঘিরেই আমার সব আনন্দ। জয়কে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। সবাই জয়ের জন্য দোয়া করবেন’।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর