,

এই প্রথম বোরকা পরা ফার্স্টলেডি

news-image

ডেস্ক রিপোর্ট।। পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। আর এরই মাধ্যমে তার স্ত্রী বুশরা ইমরান হয়েছেন পাকিস্তানের ফার্স্ট লেডি। খবর ডন

রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠিত এ শপথগ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের গণ্যমান্য ব্যক্তিবর্গ যোগদান করেন। তবে অনুষ্ঠানে সবার নজর কাড়েন বুশরা ইমরান। এ সময় তিনি সাদা রঙ্গের বোরকা পরিহিতা ছিলেন।

পাকিস্তানের ফার্স্ট লেডির এ বেশভূষা অতীতের সকল ফার্স্টলেডি থেকে সম্পূর্ণ আলাদা ছিলো।
শুধু শেতসুভ্র পোশাকই নয়, এ সময় তার পায়ে সাদা জুতা, আঙ্গুলে সাদা অঙ্গুটি আর নখে সাদা রঙ্গের প্রলেপ ছিলো। আর তার মুখ ছিল সম্পূর্ণ ঢাকা।

শপথনামা পাঠের সময় তার হাতে একটি সাদা তসবিহও দেখা গেছে।

এ দিকে টুইটারেও বুশরা ইমরানের এই বেশের ছবি ব্যাপক সাড়া ফেলে। অনেকেই তার এ স্টাইলকে নতুন পাকিস্তানের ইমেজ হিসেবে আখ্যায়িত করেছেন।

একজন টুইটার ব্যবহারকারী তার এক টুইট বার্তায় বলেন, বুশরা ইমরানকে এমন সাদা পোশাকে বেশ সুন্দর দেখাচ্ছে। ব্যবহারকারীদের প্রত্যেকেই বুশরা বিবির ফার্স্টলেডি হওয়াতে খুব সন্তুষ্টি প্রকাশ করেন।

উল্লেখ্য, শপথ অনুষ্ঠানে সভাপতি মামুন হোসেন ইমরান খানকে শপথবাক্য পাঠ করান!

শপথের পর পুরো সভাকক্ষ মূহুর্মুহু ধ্বনিতে গুঞ্জিত হয়। আগত মেহমানরা ইমরান খানকে প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানান! সূত্র: দৈনিক ডন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর