,

পরকীয়ায় ভাবি হল স্ত্রী, অতপর…

news-image

নিউজ ডেস্ক।। মেহেরপুর শহরে ভাবি সোনাভানু খাতুনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক করে বিয়ের পর তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন স্বামী মহিরুল ইসলাম। রোববার সকাল ৯টার দিকে জেলা শহরের ক্যাশবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোনাভানু (২৭) সদর উপজেলার রায়পুর গ্রামের মহিরুল ইসলামের (২৭) স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, গৃহবধূ সোনাভানু খাতুন আগে মহিরুলের চাচাতো ভাই মাবুদ হোসেনের স্ত্রী ছিলেন। পরে ভাবি সোনাভানুর সঙ্গে পরকীয়া সম্পর্ক করে গত জানুয়ারিতে বিয়ে করেন মহিরুল। বিয়ের পর থেকে তারা জেলা শহরের ক্যাশবপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। সোনাভানুর আগের পক্ষের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

রোববার সকাল ৯টার দিকে মহিরুল ইসলাম পারিবারিক কলহের একপর্যায়ে স্ত্রী সোনাভানুর গলায় ওড়না পেঁচিয়ে ধরে। এ সময় স্ত্রী সোনাভানু খাতুন শ্বাসরুদ্ধ হয়ে নেতিয়ে পড়েন। পরে পাশের বাড়ির লোকজনের সহায়তায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক সোনাভানুকে মৃত ঘোষণা করেন।

আগের পক্ষের মেয়ে মায়া খাতুন (১০) জানায়, ঈদে নতুন পোশাক না দেয়া নিয়ে বাবা-মায়ের মধ্যে কয়েক দিন থেকে ঝগড়া চলছিল। আজ সকালে ঝগড়ার একপর্যায়ে বাবা মায়ের গলায় ওড়না পেঁচিয়ে ধরলে মা ঘটনাস্থলেই মারা যান। মেহেরপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, হত্যা শেষে স্বামী মহিরুল ইসলাম নিজেই থানায় আত্মসমর্পণ করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর