,

ক্রিকেট অধিনায়কদের কার বেতন কত?

news-image

স্পোর্টস ডেস্ক।। দিন-দিনই বাড়ছে ক্রিকেটের জনপ্রিয়তা। সেই সঙ্গে বাড়ছে ক্রিকেটারদের আয়ের পরিমাণ। এক ঝলকে দেখে নেওয়া যাক কোন দেশের ক্রিকেট অধিনায়করা কত মাসিক বেতন পান।

জো রুট এবং ইয়ন মর্গান : ইংল্যান্ডের টেস্ট এবং এক দিনের দলের অধিনায়ক। রুট টেস্টের এবং মর্গান এক দিন এবং টি২০ দলের নেতা। দু’জনেই সমান বেতন পান। তাদের মাসিক আয় বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ লাখ টাকা।

বিরাট কোহালি : ভারতীয় অধিনায়ক এই মুহূর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয়। আয়ের দিক থেকেও তিনি অধিনায়কদের তালিকায় দু’নম্বরে। বর্তমানে কোহালির মাসিক বেতন প্রায় ৬৯ লাখ টাকা।

টিম পেইন : ক্রিকেট অস্টেলিয়ার অধিনায়ক। স্বাভাবিকভাবেই বেতনের অঙ্কটাও বেশ। বর্তমানে তিনি মাসিক ৬৭ লাখ টাকা ঘরে নিয়ে যান।

কেন উইলিয়ামসন : নিউজিল্যান্ডের অধিনায়কের রোজগার কিন্তু অন্য অনেকের থেকে বেশ কিছুটা কম। কেনকে তার দেশের ক্রিকেট বোর্ড মাসে সাড়ে তেত্রিশ লাখ টাকা দেয়।

ফ্যাফ ডুপ্লেসি : ক্ষিণ আফ্রিকার অধিনায়ক কিন্তু প্রথম তিন জনের থেকে বেশ কিছুটা কম বেতন পান। তার মাসিক বেতন সাড়ে উনত্রিশ লাখ টাকা।

দীনেশ চান্ডিমল এবং অ্যাঞ্জেলো ম্যাথিউজ : শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক চান্ডিমল। অন্যদিকে, এক দিন এবং টি২০ ম্যাচে শ্রীলঙ্কার নেতা ম্যাথিউজ। দু’জনেই মাসিক বেতন পান সাড়ে একুশ লাখ টাকা করে।

জেসন হোল্ডার : আগের সেই দিন আর নেই। টি২০ বাদে বাকি ফর্ম্যাটে ক্রমেই পিছিয়ে পড়ছে ওয়েস্ট ইন্ডিজ। এই দলের অধিনায়ক হোল্ডারের মাসিক আয় অন্য দেশের থেকে কিছুটা কম। তিনি মাসিক বেতন পান সাড়ে ১৮ লাখ টাকা।

সরফরাজ় আহমেদ : পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক। রোজগারের নিরিখে তিনি অন্যান্যদের থেকে অনেকটাই কম বেতন পান। তার মাসিক বেতন বাংলাদেশি মুদ্রায় মাত্র ৬ লাখ টাকা।

গ্রেমি ক্রেমার : জিম্বাবোয়ের অধিনায়ক পাক অধিনায়কের কাছাকাছি বেতন পান। তার মাসিক বেতন পৌনে ৬ লাখ টাকা। উৎস : আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর