,

কাতারের হজযাত্রীদের হেনস্তা করছে সৌদি আরব

news-image

সৌদি আরবের বিরুদ্ধে এ বছর কাতারের নাগরিকদের হজযাত্রায় বাধা দেয়ার অভিযোগ করেছে দেশটি। তবে অভিযোগ অস্বীকার করে সৌদি আরব দাবি করেছে, কাতারের সঙ্গে কূটনৈতিক বিরোধ থাকলেও তাদের হজযাত্রীদের মক্কায় আসতে কোনো ধরনের বাধা দেয়া হচ্ছে না।

কোটা পদ্ধতির মাধ্যমে ১ হাজার ২০০ কাতারি হজ করার যোগ্য হলেও কাতার জানিয়েছে, এসব হজযাত্রীর জন্য অনুমতিপত্র পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

কাতারের জাতীয় মানবাধিকার রক্ষা কমিটির প্রতিনিধি আব্দুল্লাহ আল-কাবি বলেন, ‘সৌদি আরব ট্রাভেল এজেন্সির মাধ্যমে কাতার থেকে হজযাত্রীদের অনুমতির জন্য ব্যবহূত ইলেকট্রিক পদ্ধতি বন্ধ করে দিয়েছে। এ বছর কাতারিদের হজে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এরই মধ্যে হজযাত্রীদের নিবন্ধনের ব্যবস্থা বন্ধ করে দেয়ায় তাদের হজ পালনের আর কোনো সম্ভাবনাও নেই, কারণ উভয় দেশের কূটনৈতিক সম্পর্ক বন্ধ রয়েছে।’

তবে সৌদি আরবের হজ মন্ত্রণালয় জানিয়েছে, কাতারের হজযাত্রীদের একটি দল শনিবার সৌদি আরবে এসে পৌঁছেছে। কিন্তু সরাসরি কাতার থেকে কতজন হজ করতে সেখানে পৌঁছেছে, তা তারা উল্লেখ করেনি।

২০১৭ সালে জঙ্গিবাদে মদদ দেয়ার অভিযোগে ও ইরানের সঙ্গে ভালো সম্পর্কের কারণে সৌদি আরবের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিসর ও মালদ্বীপ কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্কোচ্ছেদ করে । রয়টার্স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর