,

অর্থনৈতিক যুদ্ধে ট্রাম্পকে চ্যালেঞ্জ এরদোগানের

news-image

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কাছে তার দেশ আত্মসমর্পণ করবে না। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তুরস্কের বিরুদ্ধে অথনৈতিক ক্যু’ করার ষড়যন্ত্র করছে।

শনিবার রাজধানী আংকারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি’র ৬ষ্ঠ কংগ্রেসে এরদোগান এসব কথা বলেন। তিনি বলেন, আজকে কিছু লোক আমাদেরকে অর্থনীতি, সুদের হার, বৈদেশিক মুদ্রা, বিনিয়োগ এবং মুদ্রাস্ফীতির হুমকি দিচ্ছেন। আমরা তাদেরকে বলেছি যে, আমরা আপনাদের খেলা দেখেছি এবং আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ করছি।

সন্ত্রাসী তৎপরতার অভিযোগে তুর্কি সরকার মার্কিন পাদ্রি অ্যান্ড্রু ব্রানসনকে আটক করার পর ন্যাটো মিত্র তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে নজিরবিহীন টানাপড়েন সৃষ্টি হয় এবং আগস্ট মাসের শুরুর দিকে এর প্রভাব পড়ে তুর্কি অর্থনীতি ওপর। এরইমধ্যে ডলারের বিপরীতে তুর্কি মুদ্রা লিরার মান শতকরা ৩০ ভাগ কমে গেছে।

ব্রানসনের বিরুদ্ধে তুরস্কের নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়াকার্স পার্টি বা পিকেকে গেরিলা ও গুলেন মুভমেন্টের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ আনা হয়েছে। আমেরিকা ব্রানসনের মুক্তি দাবি করে আসছে। পারসটুডে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর