,

ফিলিস্তিন নিয়ে জাতিসংঘের আহ্বান নাকচ ইসরায়েলের

news-image

ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষা জোরদার করার জন্য জাতিসংঘ মহাসচিব সম্প্রতি ইসরায়েলের প্রতি যে আহ্বান জানিয়ছেন তা নাকচ করে দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানোন। তিনি এর বিপরীতে ফিলিস্তিনি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

ড্যানি ড্যানোন শনিবার এক বিবৃতিতে বলেছেন, ‘ফিলিস্তিনি জনগণকে কীভাবে রক্ষা করতে হবে সে বিষয়ে বিভ্রান্তিকর পরামর্শ দেয়ার পরিবর্তে জাতিসংঘের উচিত নিজেদের জনগণকে বিপদের মধ্যে ফেলার কারণে ফিলিস্তিনি নেতাদেরকে জবাবদিহিতার আওতায় আনা।
ড্যানোন তার ভাষায় বলেন, ফিলিস্তিনি জনগণকে একমাত্র তাদের নেতাদের থেকে রক্ষা করা দরকার। তিনি দাবি করেন, ‘পশ্চিম তীরের ফিলিস্তিনি নেতারা জনগণকে ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর হামলার উসকানি দিচ্ছেন; পাশাপাশি গাজা উপত্যকার জনগণকে পণবন্দী হিসেবে ব্যবহার করছেন হামাস নেতারা।’
ইসরায়েলি হামলায় শুক্রবার আরো দুই ফিলিস্তিনি শহীদ হওয়ার পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ১৪ পৃষ্ঠার এক রিপোর্টে বলেছেন, ফিলিস্তিনি জনগণের জন্য সাহায্য বাড়াতে হবে, জাতিসংঘ মানবাধিকার পর্যবেক্ষক পাঠাতে হবে এবং জাতিসংঘের অনুমোদন নিয়ে সামরিক অথবা পুলিশ বাহিনী মোতায়েনের জন্য নিরস্ত্র পর্যবেক্ষক পাঠাতে হবে।দীর্ঘ দখলদারিত্ব, অব্যাহত নিরাপত্তা ঝুঁকি, দুর্বল রাজনৈতিক প্রতিষ্ঠান ও অচল হয়ে পড়া শান্তি প্রক্রিয়ার কারণে ফিলিস্তিনের অবস্থা জটিল আকার ধারণ করেছে বলেও গুতেরেস উল্লেখ করেন।
সূত্র: আল কুদস.কম

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর