,

প্রশংসিত ‘যদি একদিন’র গান (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক: মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ পরিচালিত বহুল আলোচিত ছবি ‘যদি একদিন’ ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ‘আমি পারবো না তোমার হতে’ গানটি শনিবার রাতে অনলাইনে মুক্তি পায়। কথা লিখেছেন মাহমুদ মানজুর। সুর করেছেন নাভেদ পারভেজ। এতে কণ্ঠ দিয়েছেন তাহসান ও কোনাল।

মনোরম লোকেশনে চিত্রায়িত গানটিতে পারফর্ম করেছেন দেশীয় শোবিজের জনপ্রিয় মুখ তাহসান ও কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। অনলাইনে প্রকাশের পরই প্রশংসিত হচ্ছে ‘আমি পারবো না তোমার হতে’গানটি।
পরিচালক রাজ বলেন- ‘যদি একদিন’ চলচ্চিত্রটি সম্পূর্ণ মৌলিক গল্পের একটি ছবি। আমি সব সময় বলে আসছি গল্পই এই ছবির হিরো। আমরা বেশ কিছু চমক নিয়ে হাজির হচ্ছি। ছবির সবগুলো গান উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস। প্রথম গান প্রকাশের পর থেকেই ভালো রেসপন্স পাচ্ছি। আশা করছি দর্শকদের সুন্দর একটি চলচ্চিত্র উপহার দিতে পারবো।

বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘যদি একদিন’। তাহসানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার গ্লামার কুইন নায়িকা শ্রাবন্তী। অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমান।
আরও অভিনয় করেছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরীন শিখা রাইসা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর