,

যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে একসঙ্গে গর্ভবতী ১৬ নার্স

news-image

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। দেশটির অ্যারিজোনা অঙ্গরাজ্যের মেসার একটি হাসপাতালের ১৬ জন নার্স একসঙ্গে সন্তানসম্ভবা হয়েছেন। খবর বিবিসির।

ওই হাসপাতালটির নার্সরা বলেন, এই সংখ্যাটা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-র ১০ ভাগ। তারা জানাচ্ছেন, এতো নার্স গর্ভবতী হওয়ার বিষয়টি রোগীদের চোখেও পড়েছে।

এক সংবাদ সম্মেলনে ওই নার্সরা মজা করে বলেন, হাসপাতালের পানিতে হয়তো কিছু একটা আছে বা ক্রিসমাসের ছুটিতে কাটাতে এটা সবার যৌথ পরিকল্পনা।

ওই গ্রুপের মধ্যে প্রথমজন সেপ্টেম্বরে সন্তান জন্ম দেবেন বলে আশা করা হচ্ছে। আর সবশেষ জন মা হবেন আগামী বছরের জানুয়ারি মাসে।

সন্তান জন্ম দিতে আর এক মাসের বেশি সময় বাকি আছে রোশেল শারমানের। তিনি বলেন, একটি ফেসবুক গ্রুপ করার পরই বুঝতে পারি, আমাদের মধ্যে এতোজন গর্ভবতী।

শারমান বলেন, এটা অনেকটা এমন যে আমাদের মধ্যে কোনও গোপন চুক্তি ছিল।

এদিকে গর্ভবতী হওয়ায় বিভিন্ন সংক্রামক রোগ যেমন যক্ষ্মা, কটিদাদ বা ক্যানসারের মতো রোগীদের সেবা করতে পারছেন না এই নার্সরা। তবে তাদের সাহায্যে এগিয়ে এসেছেন অন্য নার্সরা। এজন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন শারমানের সহকর্মী জোলেন গ্যারো।

অন্যদিকে এই নার্সরা তিন মাসের মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগেই আগামী সপ্তাহে তাদের জন্য বেবি শাওয়ার পার্টি দেবেন হাসপাতালের অন্য স্টাফরা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর