,

দই মগজ

news-image

কুরবানির ঈদ এলেই বেড়ে যায় খাবারের আইটেম। বাংলাদেশে মূলত গরু এবং খাসিই কুরবানি হয়ে থাকে বেশি। মগজ খেতে অনেকেই পছন্দ করেন। আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে বিশেষ রেসিপির তালিকায় আজ তাই থাকলো দই মগজ।

রান্নায় যা লাগবে
গরুর মগজ ৫০০ গ্রাম, দই ৩ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনে ২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, গরম মশলা ১ চা চামচ, তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদ মতো

যেভাবে রাঁধবেন
প্রথমে একটু হলুদ আর লবণ দিয়ে মগজ সেদ্ধ করতে হবে। পানি ঝরিয়ে টুকরো করে কাটতে হবে, দই আর বাকি উপকরণ একসাথে মেখে ২/৩ বার ফেটে নিতে হবে। এরপর একটি পাত্রে তেল ঢেলে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিয়ে দইয়ের মিশ্রণটি কড়াইতে ঢেলে অল্প আঁচে কষাতে হবে। এরপর মগজ দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। অল্প পরিমাণ পানি দিয়ে আরও কিছুক্ষণ আঁচ বাড়িয়ে রান্না করুন। উপরে তেল উঠে আসলে নামিয়ে ফেলুন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর