,

জুভেন্টাসের জয়ের ম্যাচে হতাশ রোনালদো!

news-image

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার সিরি আ অধ্যায় শুরু করেছেন তিনি। নতুন জার্সিতে পর্তুগীজ এই মহাতারকা গোল না পেলেও মৌসুম শুরুর ম্যাচে কিয়েভো ভেরোনার বিপক্ষে ৩-২ গোলের দারুণ এক জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস।

এদিন প্রতিপক্ষের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রির শিষ্যরা। শুরুর ওই সময় পিয়ানিচের কর্নারে উড়ে আসা বলে কিয়েল্লিনি মাথা ছোঁয়ালে বল চলে যায় স্যামি খেদিরার পায়ে, জার্মান মিডফিল্ডার সুযোগ কাজে লাগান জাল খুঁজে নিয়েই। এরপর ম্যাচের ৩৮ মিনিটে সমতায় ফিরে কিয়েভো, স্টেপিনিস্কি স্বাগতিক ডেরায় উল্লাস ফেরান।

ম্যাচের ৫৬ মিনিটে ইমান্যুয়েলের স্পটকিকে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে ৭৫ মিনিটে জুভদের সমতায় ফেরায় কিয়েভোর মাট্টিয়া বানি নিজেদের জালে বল জড়িয়ে দিলে। এরপর ম্যাচের ৮৭ মিনিটে গোল করে বসেন মারিও মানজুকিচ। তবে ভিডিও রিপ্লে দেখে গোলটি বাতিল করে দেন রেফারি। পরে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফেদেরিকো বের্নারর্দেশ্চি গোলে জয় নিশ্চিত করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর