,

এই ৬টি বিষয় মাথায় রাখুন ফের প্রেমে পড়লে

news-image

ডেস্ক রিপোর্ট।। কোনও সম্পর্ক ভেঙে গেলে নতুন সম্পর্কে জড়ানোর পরও হ্যাং ওভার কাটে না অনেকের। আগের মানুষ বিশ্বাস ভাঙলে নতুন মানুষটিকে অবিশ্বাস করতে শুরু করেন কেউ কেউ, আগের মানুষের অস্তিত্ব খুঁজে পেতে চেষ্টা করেন নতুনের মধ্যে। এ ভুল থেকে আজই সরুন। মনে রাখবেন, প্রতিটি মানুষ স্বতন্ত্র, এটা ভেবেই মিশুন নতুন জনের সঙ্গে।

১. সম্পর্ক নিয়ে খুব তাড়াহুড়ো করছেন কি? এবার একটু ধীরে সুস্থে এগোন। পরিচয়ের পরের দিনই প্রস্তাব, তার পরের দিনই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা- এমন ভুল প্রায়শই অনেকে করেন। এমন হলে অনেক সময় মানুষটাকে ভাল করে চেনাই হয়ে ওঠে না। ভুল বোঝাবুঝির পরিমাণ বেড়ে তিক্ততা আসে।

২. সম্পর্কে স্বচ্ছ থাকুন। প্রয়োজনে আগের কোনও ভুল বা অপরাধ অকপটে শিকার করুন। যিনি সারা জীবন আপনার সঙ্গে থাকবেন, তার কাছে এ সব গোপন করা অনুচিত। অনেকেই হারানোর ভয়ে গোপন করেন অনেক কিছু। সে ক্ষেত্রে মনে রাখবেন, যিনি অতীতের কোনও ভুলের কারণে আপনাকে ছেড়ে যাচ্ছেন, তার মন আপনার সঙ্গে থাকার জন্য প্রস্তুত নয়।

৩. চারাগাছ যেমন একটু যত্ন চায়, মানুষের সম্পর্কও তেমন। তাই যত্ন নেওয়ার অভ্যাস না থাকলে তা আয়ত্তে আনুন। জীবনে যে কোনও ভাল কিছুর জন্যই একটা ভূমিকা পালন করতে হয়। তাই অযত্নের অভ্যাস থাকলে তা বদলান। এ খুব একটা গুণের কথাও নয়। বরং, ছোটখাটো বিষয়ে একটু হলেও যত্ন নিতে শিখুন। খেয়াল রাখুন প্রিয়জনের।

৪. সময় দিন প্রিয়জনকে। মনোমালিন্যের সময়ও এক সঙ্গে বসে সমস্যা সমাধানের চেষ্টা করুন। মুখোমুখি বসার অবসর ও আলোচনা অনেক সমস্যা মিটিয়ে দেয়। অনেকেই মতবিরোধ নিয়ে আলোচনা করতে চান না ‘সমাধান মিলবে না’ এমন বিশ্বাস থেকে। এমন ভাবনা সরিয়ে বরং বসুন আলোচনায়। তাতে সম্পর্কের শৈত্য সরে। পরস্পরকে বুঝতে সুবিধা হয়।

৫. নিজে যেমন, ঠিক তেমনভাবেই নিজেকে উপস্থাপন করুন অন্যের সামনে। ইমপ্রেস করার অকারণ প্রয়াস খুব বেশি দিন প্রভাবিত করে না। বরং দিন গড়ালে আপনার প্রকৃত স্বভাব সামনে এলে তখন ভুল বোঝাবুঝির সম্ভাবনা বাড়ে।

৬. নতুন প্রেমে কখনও আগের প্রেম সম্পর্কে অসম্মানসূচক মন্তব্য করবেন না। অনেকেই নতুন মানুষটিকে খুশি করতে আগের সম্পর্ক ও সেই প্রেমিক/ প্রেমিকার সম্পর্কে অসম্মানসূচক মন্তব্য করেন। যত খারাপ ঘটনাই আপনার সঙ্গে ঘটুক, নিজে এ নিয়ে খারাপ মন্তব্য করবেন না। এতে সম্পর্ক বিষয়টিকেই লঘু করে দেখা হয়। উৎস: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর